আল কিয়ামাহ অর্থ মহাপ্রলয় বা কিয়ামত এ সূরায় শুধুমাত্র কিয়ামত সম্পর্কেই | | আলোচনা করা হয়েছে। সূরার প্রথম আয়াতের শেষ শব্দটিকেই এর নাম হিসেবে | গ্রহণ করা হয়েছে। আলোচ্য বিষয়ের আলোকে সূরার নামটিকে সূরার শিরোনামও | বলা যেতে পারে। নাখিল্লের সময়ক্কান্ল কোনো হাদীস থেকে সূরাটি নাযিলের সময়কাল জানা যায় না। তবে বিষয়বস্তুর আলোকে 'সূরাটি রাসূলুল্লাহ সা.-এর নবুওয়াতের প্রথম দিকে নাযিল. হওয়া সূরাগুলোর অন্যতম বলে প্রমাণ পাওয়া যায়। সূরার ১৬ থেকে '১৯ আয়াতে রাসুলুল্লাহ সা.-কে সম্বোধন করে বলা কথাগুলোর মধ্যে এর প্রমাণ নিহিত রয়েছে। যে. পরিস্থিতিতে একথাগ্ুলো বলা হয়েছে, তা কেবল রাসূলুল্লাহ সা.-এর নবুওয়াতের প্রথম দিনের ঘটনা ৷ সুতরাং বুঝা যায় যে, সূরাটি মাক্ধী। | আল্শোচয বিষক্স | সূরার মূল আলোচ্য বিষয় হলো কিয়ামত, মৃত্যুর পর পুনজীবন এবং কিয়ামত ও পুনজীবিনকে অস্বীকার করার কারণ । সূরার ১ম থেকে ১০ আয়াতে আল্লাহ তা'আলা কিয়ামত তথা মহাপ্রলয়ের এবং ‘নাফসে লাউয়ামাহ’ তথা তিরস্কারকারী নাফসের কসম করে বলেছেন যে, মানুষ যতোই ধারণা করুক না কেনো যে, মাটির সাথে মিশে যাওয়া হাড়-মাংসগুলোকে আমি একত্র করতে পারবো না-_এটা তাদের ভুল ধারণা । আমি তাদের অঙ্গুলীর গন্থিসমূহ পৰ্যন্ত সুবিন্যস্ত করে পুনঃ সৃষ্টি করতে পূর্ণমাত্রায় সক্ষম । এ পার্থিব জগতে মানুষ বাধা-বন্ধনহীন, বল্লাহারা ও যথেচ্ছচারী হয়ে আজীবন পাপাচারে লিপ্ত থাকতে চায় । আর এজন্যই তারা কিয়ামত, পুনজীবন তথা পরকালকে অস্বীকার করে। কারণ আখিরাতকে মেনে নিলে অনেক নৈতিক বিধিনিষেধ মেনে জীবন যাপন করতে হয় । মানুষ বিদ্রপচ্ছলে কিয়ামত কখন হবে তা জানতে চায়--এটা তাদেরকে জানানো হবে না। তবে কিয়ামত যখন হবে তখন মানুষ চারদিক থেকে নিজেকে বিপদের মধ্যে নিপতিত দেখতে পাবে, তাদের চোখগুলো স্থির হয়ে যাবে, চাদ-সুরুজ আলোহীন হয়ে যাবে। তখন মানুষ বলবে-_ ‘আজ পালাবার জায়গা কোথায় ?' ১১ থেকে ১৫ আয়াতে বলা হয়েছে যে, সেদিন মানুষের পালাবার কোনো জায়গা থাকবে না । তাদের একমাত্র আশ্রয়স্থল হবে তাদের প্রতিপালকের নিকট ৷ সেদিন | মানুষের পূর্বাপর সকল কাজের হিসাব-নিকাশ নেয়া হবে। এটা করা হবে ইনসাফের | পারা ৪ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।