কেযেই পরাজা।(বরতবী) 8১. অর্থাৎ তারা চাচ্ছে যে, আল্লাহ্ যদি বাস্তবেই মুহাম্মাদ সা.-কে নবী নিযুক্ত করে | থাকেন, তাহলে তিনি যেনো মন্ধার সরদার নেতাদের প্রত্যেকের নামে এক একটা চিঠি | | লিখে জানিয়ে দেন যে, মুহাম্মাদ সা. আমার নিয়োজিত নবী ; তোমরা সকলে তাকে | | মেনে চলো, তাকে অনুসরণ করো। আর সে চিঠি এমন হতে হবে যা দেখে তাদের দৃঢ় বিশ্বাস জন্মাবে যে, এটা আল্লাহ্র পক্ষ থেকে এসেছে এবং তিনি নিজেই এ চিঠি লিখে পাঠিয়েছেন। সূরা আল আনআমের ১২৪ আয়াতেও কাফিরদের এমন দাবীর কথা উল্লিখিত হয়েছে এভাবে-_ “আর যখন তাদের কাছে কোনো আয়াত আসে, তখন | তারা বলে-- ‘আমরা কখনো ঈমান আনবো না যতোক্ষণ পর্যন্ত আমাদেরকে তা দেয়া না হবে, যা দেয়া হয়েছিলো আল্লাহর রাসূলদেরকে-_ আল্লাহ ভালো জানেন কার ওপর তিনি তার রিসালাতের দায়িত্ব অর্পণ করবেন” সূরা বনী ইসরাঈলের ৯৩ আয়াতে বলা হয়েছে__“------আমরা কখনো (আপনার নবুওয়াত) বিশ্বাস করবো না, যে পর্যন্ত না আপনি আমাদের প্রতি এক কিতাব নাযিল 8২. অর্থাৎ তাদের নামে কখনো কোনো খোলা চিঠি পাঠানো হবে না, নবুওয়াতের এতোসব প্রমাণ থাকা সত্বেও আরো প্রমাণ চাওয়ার উদ্দেশ্য এ নয় যে, এসব প্রমাণ তাদের সামনে আছে তা যথেষ্ট নয় ; বরং এর উদ্দেশ্য হলো, আরো জোরালোভাবে আল্লাহর দীনকে প্রত্যাখ্যান করা এবং গুমরাহীতে ভালোভাবে নিমজ্জিত থাকা । এদের ঈমান না আনার মূল কারণ হলো আখিরাত অবিশ্বাস । আখিরাতে আল্লাহর সামনে এ | জীবনের সকল কাজের হিসেব দিতে হবে-_একথা তারা বিশ্বাস করে.না। এ কারণেই তারা এ জীবনে সম্পূর্ণ নিশ্চিন্ত-নিরুদ্বিগু এবং দায়-দায়িত্বহীন জীবন যাপন করছে। এজন্যই তারা ঈমান আনার প্রয়োজন আছে বলে মনে করে না । আর তাই তাদেরকে ঈমানের দাওয়াত দেয়া হলে ঈমান আনা থেকে বেঁচে থাকার জন্য তারা নিত্য নতুন দাবী-দাওয়া ও দলীল-প্রমাণ চাইতেই থাকবে, খুঁজতে থাকবে নতুন নতুন বাহানা । অতএব তাদের এসব কার্যকলাপ দেখে নবী সা.-এর উদ্ধিগ্ন হওয়া উচিত নয়। এসব লোক হক ও বাতিল এবং সত্য ও মিথ্যা সম্পর্কে চিন্তা করাকে অর্থহীন মনে করে। কারণ দুনিয়াতে তারা এমন কোনো সত্য দেখতে পায় না, যা অনুসরণ করার. ফল দুনিয়াতে সবসময়ই ভালোই হয়ে থাকে ; অথবা এমন কোনো বাতিল বা মিথ্যাও তারা দেখতে পায় না, যার ফলাফল দুনিয়াতে সবসময় মন্দই হয়ে থাকে। অপরদিকে যারা দুনিয়ার জীবনকে অস্থায়ী জীবন বলে মনে করে এবং মৃত্যুর পরবর্তী জীবনকেই সত্যিকার এবং চিরস্থায়ী জীবন বলে বিশ্বাস করে-_এ দুনিয়াতে সত্য অনুসরণের ফলাফল যেখানে অনিবার্যভাবে ভালো এবং মিথ্যার অনুসরণের ফলাফল যেখানে অনিবার্যভাবে মন্দ হবে-_তাদের কাছেই হক ও বাতিল এবং সত্য | ০ "রতি তলত বলে নিরেছিত হতে পরে (হয়ত) পারা £ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।