মুশরিকদের দেবী-প্রতিমাগুলো মূলতই অপবিত্র । কেননা তারা এগুলোকে আল্লাহর | অংশীদার সাব্যস্ত করে। তারা মনে করে যে, এসব দেব-দেবী আল্লাহর ক্ষমতায় | ক্ষমতাবান । এদের উপাসনা করলেই আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে। তাদের এ | চিন্তা-চেতনাই অপবিত্র । তাই এসব দেবী-প্রতিমাগুলোকে অপবিত্র বলা হয়েছে। রাসুলুল্লাহ সা. কখনো মূর্তিপূজা করেননি। তবুও তাকে মূর্তি থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে বুঝানো হয়েছে যে, আপনি যেভাবে বর্তমানে মূর্তি থেকে দূরে আছেন, ভবিষ্যতেও এ নীতির ওপর দৃঢ় থাকুন। এ নির্দেশের অর্থ এটাও হতে পারে যে, রাসূলুল্লাহ সা.-কে নির্দেশ দানের মাধ্যমে মানবজাতিকে মূর্তি থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে অথবা এর অর্থ অত্যন্ত ব্যাপক । সর্বপ্রকার খারাপ জিনিসই এর অন্তর্ভুক্ত । রাসূলুল্পাহ সা.-কে সর্বপ্রকার খারাপ জিনিস থেকে দূরে থাকার নির্দেশ দেয়ার মাধ্যমে বুঝানো হয়েছে যে, যারা আল্লাহর দীনের মুবাল্লিগ তাদের চরিত্রে খারাপ কিছু থাকতে পারে না । রাসূলুল্লাহ সা.- এর মাধ্যমে দীনের সকল মুবাল্লিগকে তাদের চরিত্র থেকে সর্ব প্রকারের খারাপ ও নিন্দনীয় জিনিস ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে। ৬. আলোচ্য আয়াতের এ নির্দেশটিও ব্যাপক অর্থবোধক । এর ব্যাখ্যায় তিনটি তাৎপর্য বর্ণিত হয়েছে $৪ প্রথমত এর অর্থ হলো-__হে নবী! আপনি দীন প্রতিষ্ঠার দায়িত্ব লাভ করেছেন। | অতএব আপনার কর্মময় জীবনে যাকিছু আপনি দান করেন, তার বিনিময়ে আপনি পার্থিব কোনো সুযোগ-সুবিধা লাভের আশা করবেন না। এমন আশা করা দীনী দাওয়াতের ক্ষেত্রে ক্ষতিকর ৷ এর দ্বিতীয় অর্থ হলো-_নবুওয়াতের দায়িত্ব পালন নিঃসন্দেহে একটি মহৎ কাজ । আপনার মাধ্যমেই মানুষ হিদায়াত লাভ করছে। অতএব আপনি এমন কিছু মনে করবেন না যে, মানুষকে সৎ পথ দেখিয়ে দিয়ে আপনি তাদের প্রতি অনুগ্রহ করছেন। আর এর বিনিময়ে কোনো সুবিধা আদায়েরও চেষ্টা করবেন না। এর তৃতীয় অর্থ হলো-_আপনি যদিও একটি বিরাট ও মহান দায়িত্ পালন করছেন, কিন্তু আপনি মনে করবেন না যে, এ কাজ করে আল্লাহর প্রতি অনুগ্রহ করছেন, এমন মনে করা ভুল হবে, বরং সর্বদা মনে করবেন যে, আমি আল্লাহর নির্দেশ পালন করছি। (তাফহীম) ৭. আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা তার প্রিয় নবীকে যে কথার ইংগীত দিয়েছেন তাহলো-_আপনাকে যে কাজের দায়িত্ব দেয়া হয়েছে, তা অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজ । আপনি যে মতাদর্শ নিয়ে সম্পূর্ণ বিপরিতমুখী পরিবেশে উঠে দাড়িয়েছেন, সেখানে পদে পদে বাধা ও কঠিন বিপদ এবং দুঃখ-কষ্টের মুখোমুখী আপনাকে হতে | পারা 8 ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।