[দি নূহ আ.-কেও নবুওয়াতের দায়িত্ব দেয়ার সময় একই নির্দেশ দেয়া হয়েছিলো । সূরা নূহ-এর প্রথম আয়াতে বলা হয়েছে ) “আমি তো নূহকে তাঁর কাওমের প্রতি এ নির্দেশ দিয়ে পাঠিয়েছিলাম যে, আপনি নিজ জাতিকে সতর্ক করুন, তাদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব আসার আগে ৷” ৩. অর্থাৎ হে নবী! বর্তমান জগতের মানুষ আমার মহানত্ব, বিরাটত্ ও অসীমত্বের কথা ভুলে নানারূপ আকীদা-বিশ্বাস পোষণ করেছে। তারা যেসব শক্তির শ্রেষ্ঠত্ব ও প্রতাপ মেনে চলছে, তা পরিহার করে আমার শ্রেষ্ঠত্ব মেনে নিতে বলুন । আমি ছাড়া শ্রেষ্ঠত্ব ও মহানত্্ লাভের অধিকার আর কারো নেই । মানুষের বিশ্বাস ও কর্ম তথা জীবনের ' প্রত্যেকটি স্তরে প্রতিষ্ঠিত থাকবে আমার শ্রেষ্ঠত্ব ও মহানত্বের ফলিত রূপ । সুতরাং আপনি আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিন। এতে কোনো শক্তির পরোয়া করবেন না। মহানবীর প্রতি আল্লাহর এ নির্দেশের পরিপ্রেক্ষিতেই আমরা ইসলামী জীবনব্যবস্থার প্রত্যেক স্তরেই ‘আল্লাহু আকবার’ (আল্লাহ সর্বশ্রেষ্ঠ) এ বিপ্লবী বাণীর প্রতিধ্বনী শুনতে পাই । দুনিয়ার প্রত্যেকটি মসজিদের মিনার থেকে দৈনিক পাঁচবার মুয়ায্যিন উচ্চকণ্ঠে ঘোষণাই দিয়ে যাচ্ছে। আমাদের নামায আমরা শুরু করি ‘আল্লাহু আকবর’ ঘোষণা দিয়ে । আমরা পশু জবেহ করার সময় ঘোষণা দেই 'বিসমিল্লাহি আল্লাহু আকবার’ । ঘোষণা দ্বারা প্রতিপক্ষকে এবং দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় যে, আমাদের উদ্দেশ্য দুনিয়ার বুকে গায়রুল্লাহর শ্রেষ্ঠত্ব মুছে ফেলে আল্লাহর শ্রেষ্ঠত্ প্রতিষ্ঠা করা । মহানবীর প্রতি এ নির্দেশ জারী হওয়ার সাথে সাথেই মু'’মিনের কাজকর্ম, ইবাদাত-বন্দেগী ও জীবনের সর্ব স্তরেই এ নির্দেশের প্রতিফলন শুরু হয়ে গিয়েছিলো। 8৪. আলোচ্য বাক্যের অর্থ অত্যন্ত ব্যাপক ৷ এর প্রাথমিক অর্থ হলো-_আপনি আপনার পোশাক-পরিচ্ছদকে মলিনতা ও অপবিত্রতা থেকে পবিত্র রাখুন। কেননা দেহ ও পোশাকের পবিত্রতা পরস্পর ওতপ্রোতভাবে জড়িত । একটি অপরটি থেকে অবিচ্ছিন্ন । একটি পবিত্র, পরিচ্ছনু, স্বচ্ছ মন-মানসিকতা ও আত্মা কখনো মলিন- দুর্গন্ধময় দেহ ও অপবিত্র পোশাক মুহূর্তের জন্যও বরদাশত করতে পারেন না। রাসূলুল্লাহ সা. সে জনপদে ইসলামের দাওয়াতী কাজ আরম্ভ করেছিলেন, তা কেবল আকীদা-বিশ্বাস ও নৈতিকতার দিক দিয়েই চরম অধপতিত ছিলো না। সাধারণ | পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রাথমিক ধারণাটুকুও সে জনপদবাসীদের মধ্যে ছিলো না । এমতাবস্থায় রাসূলুল্লাহ সা.-এর কাজ ছিলো এ লোকদেরকে সর্বদিক দিয়ে পবিত্রতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষা দান করা। আর এজন্যই তাকে এখানে নির্দেশ | দেয়া হয়েছে যে, আপনি আপনার বাহ্যিক জীবনেও পবিত্রতা-পরিচ্ছন্নতার একটা | | উচ্চতর মান রক্ষা করে চলুন । পারা ৪ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।