আপতিত হতে পারে এবং পদে পদে দুঃখ-নির্যাতন দেখা দিতে পারে। আপনি আগ বি প্রতিপালকের সান্নিধ্য লাভের জন্য এসব কিছু ধৈর্যের সাথে মুকাবিলা করুন । এতে মোটেই ঘাবড়াবেন না। ৮ থেকে ১০ আয়াতে কিয়ামতের দ্বিতীয় পর্যায়ের কথা বলা হয়েছে। এ পর্যায়টি হবে কাফিরদের জন্য মহাসংকটকাল ; কিন্তু মু'মিনদের জন্য এ সময়টা কোনো অসুবিধার কারণ ঘটবে না। ১১ থেকে ৩১ আয়াতে নাম উল্লেখ না করেই কুরাইশ সরদার ওয়ালীদ ইবনে মুগীরা | সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে, এ লোকটিকে পার্থিব জীবনে অঢেল ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে সুখী করা হয়েছে সামাজিক জীবনে তাকে সমাজের নেতা ও সরদার বানানো হয়েছে ; কিন্তু কুরআনকে সত্য-শাশ্বত বাণী জেনেও সমাজে নিজের ক্ষমতা-নেতৃত্ব বজায় রাখার জন্য কুরআনকে মিথ্যা সাব্যস্ত করা এবং মহানবী সা.-এর নামে বদনাম ছড়াচ্ছে। তার এ অপতৎপরতার জন্য সে কঠোর শাস্তি পাবে এবং জাহান্নামের পাহাড়ের চূড়ায় চড়িয়ে তাকে সমুচিত শাস্তি দেয়া হবে। ৩২ থেকে ৪৮ আয়াতে জান্নাতবাসীদের সাথে জাহান্নামবাসীদের কথোপকথন তুলে ধরা হয়েছে। এ পর্যায়ে বলা হয়েছে যে, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে তাদের শাস্তির কারণ জিজ্ঞেস করবে। জবাবে তারা বলবে, “আমরা পার্থিব জীবনে নামায আদায় করতাম না, অভাবীদেরকে খাদ্য দিতাম না এবং ইসলাম বিরোধিদের সাথে আমরাও ইসলামের বিরুদ্ধাচারণ করতাম । আমরা আখিরাত তথা প্রতিদান দিবসকে মিথ্যা বলে মনে করতাম । এভাবেই আমাদের জীবন শেষ হয়েছে। সেদিন কোনো সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। ৪৯ থেকে ৫৬ আয়াতে আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন যে, কাফিরদের কি হলো, তারা দীনের দাওয়াত শুনে এমনভাবে পালিয়ে বেড়াচ্ছে যেমন জংলী গাধা শিকারী দেখে পালাতে থাকে । তারা যতোই দাবী করুক না কেনো তাদের কোনো দাবী-ই পূরণ করা হবে না। এসব দাবী তাদের বাহানা মাত্র । আসলে আখিরাত সম্পর্কে তাদের অন্তরে কোনো ভয়ই নেই । সুতরাং তারা ঈমান না' আনলে তাতে আল্লাহর কিছু যায় আসে না । কুরআনকে তাদের সামনে পেশ করা হয়েছে। অতঃপর যার মন চায় : সে ঈমান আনুক অথবা মন না চাইলে না আনুক । ভালো পথ ও মন্দ পথের যেটা ইচ্ছা তারা খহণ করুক এটা তাদের মর্জির ওপর নির্ভরশীল । তবে তাদের জেনে রাখা উচিত যে, কাউকে ভয় করতে হলে একমাত্র আল্লাহকেই ভয় করা উচিত । তিনিই একমাত্র অপরাধ ক্ষমা করতে পারেন। সুতরাং তাদের উচিত, কৃত অপরাধ থেকে তাওবা করে ঈমানের পথে চলা । 0 শ. শ. কু, ১৩/৪১ পারা £ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।