সূরার নাম ‘আল মুদ্দাস্সির'। এর অর্থ__চাদর মুড়ি দিয়ে শায়িত ব্যক্তি । সূরার | প্রথম আয়াতের আল মুদ্দাস্সির শব্দটিকে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এ | নামকরণ সূরার আলোচ্য বিষয়ের আলোকে করা হয়নি। নাখিন্লের সময়বক্যান্ল | সূরাটি মক্কায় দুটি পর্যায়ে নাযিল হয়। সূরার ১ম থেকে ৭ আয়াত পর্যন্ত_ হেরা গুহায় সূরা ‘আলাক’-এর প্রথম ৫টি আয়াত (ইক্রা বিস্মি রাব্বিকা----লাম ইয়ালাম) নাযিল | হওয়ার বেশ কিছুদিন পর নাযিল হয়েছে । এর মাঝখানে কুরআন মাজীদের অন্য কোনো | আয়াত নাযিল হয়নি৷ সূরার বাকী অংশ নাযিলের পরেই কুরআনের অন্যান্য আয়াত- | সমূহ নাযিলের ধারা শুরু হয়! প্রকাশ্যভাবে ইসলাম প্রচার শুরু হলে মক্কার জনজীবনে | | একটি চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাসূলুল্লাহ সা.-এর দাওয়াত ও কর্মসূচীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতে থাকে। কুরাইশ সরদারগণ দীনের দাওয়াতকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়ার ফন্দি-ফিকির আটতে থাকে। এ দিকে হজ্জের সময় | নিকটবর্তী হয়। কাফিররা মহানবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ছড়িয়ে দিয়ে হজ্জে | আসা লোকদেরকে তার সংস্পর্শে না আসার জন্য আবেদন জানানোর প্রস্তুতি গ্রহণ করতে থাকে। তখন মন্ধায় হজ্জের মওসুম সমাগত হলে আল্লাহ তা'আলা সূরার বাকী অংশ অর্থাৎ ৮ম আয়াত থেকে শেষ পর্যন্ত নাযিল করেন। আলোচ্য বিষয় এ সূরায় যে কয়টি মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে তাহলো--মহানবী সা.- এর নবুওয়াতী জীবনের প্রাথমিক কর্মসূচী, কিয়ামতের বর্ণনা, কাফির সরদার ওয়ালিদ ইবনে মুগীরার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের আলোচনা, কুরাইশদের ঈমান না আনার মূল কারণ এবং তার ভয়াবহ পরিণতির কথা আলোচনা করা হয়েছে। সূরার. ১ম থেকে ৭ আয়াতে রাসূলুল্লাহ সা.-কে বলা হয়েছে যে, আপনি তাওহীদের পতাকা নিয়ে উঠে দাড়ান এবং তাওহীদের বিপরীত আচরণের ভয়াবহ পরিণতি বিরাজমান রয়েছে। আপনি আপনার প্রতিপালকের প্রভুত্ব-শ্রেষ্ঠ'ত্ ও আধিপত্যের ঘোষণা করতে থাকুন। আকীদা-বিশ্বাস, চরিত্র-নৈতিকতা এবং সামাজিক পরিবেশের সকল ক্ষেত্রে আপনার চরিত্র ও ব্যক্তিত্বকে নিষ্কলুষ ও পবিত্র রাখুন। কাফিরদের | প্রতিমাগুলো থেকে পূর্ণ মাত্রায় দূরে থাকুন। কাউকে অনুগ্রহ করলে তা নিঃস্বার্থভাবে | | | C 2 |,করুন। আর এ দাওয়াতী আন্দোলনের কারণে আপনার ওপর বিরাট বিপদ-আপদ /| পারা £ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।