শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

২য় রুকু’ (২০ আয়াত)-এর শিক্ষা ১. আল্লাহ তা‘আলা তাঁর রাসূল ও মুমিনদের জন্য রাতের নামায ও কুরআন পাঠের বাধ্য- বাধকতাকে সহজ করে দিয়েছেন । ২. ঈমানের দৃঢ়তা ও মজরুতীর জন্য রাতের শেষ তৃতীয়াংশে উঠে যতোটুকু সম্ভব তাহাজ্জুদ নামায আদায় করা প্রত্যেক মু'মিনের জন্য অত্যাবশ্যক । ৩. ফরয নামাযের জন্য কিরাআত যেমন ফরয, তদ্বূপ নফল নামাযেও কিরাআত ফরয । ৪. নফল নামাযও নিয়তের পর ফরয হয়ে যায় । সুতরাং নফল নামাযেও ফরযের মতো শর্ত ও রুকনঙলো পুরোপুরি আদায় করতে হবে। ৫. মু'মিনদের অসুস্থতা, হালাল রিযিকের সঙ্ধানে দেশ-বিদেশ সফর এবং আল্লাহর পথে জিহাদরত থাকা ইত্যাদি কারণেই আল্লাহ তাআলা রাতের ইবাদাতকে সহজতর করে দিয়েছেন। ৬. হালাল রিযিক অর্জনের জন্য দেশ-বিদেশ সফর করে তা অনুসন্ধান করা ফরয ইবাদাতঙলো আদায়ের পর বড় ফরয । কারণ ইবাদাত কবুল হওয়ার জন্য হালাল রন্যী পুবর্শর্ত । ৭. সবা্বস্থায় নামায কায়েম করতে হবে এবং যাকাত দান করতে হবে । নামায হলো শারীরিক ইবাদাত আর যাকাত হলো মালী ইবাদাত । ৮. ঈমান, নামায, যাকাত, হজ্জ ও রামাদানের রোধাঁ_ইসলামের এ পাঁচটি রুকন-এর মধ্যে ঈমানের পর নামাযই একমাত্র রুকন যা সকল মুসলমানের জন্য ফরয । ৯. আল্লাহকে করবে হাসানা দেয়ার অথ ফরয যাকাত আদায় করা নয় ; বরং যাকাত এর বাইরে আল্লাহর পথে নফল দান-সাদকা করা । ১০. নফল সাদাকাত-এর মধ্যে আল্লাহর পথে জিহাদ, আল্লাহর বান্দাহদের সাহায্য এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজ অত্তভু্তে / ১১. দুনিয়াতে কোনো কল্যাণকর কাজে আল্লাহর সতুষ্টির উদ্দেশ্যে ব্যয় না করে ধন-সম্পদ রেখে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় । ১২. আল্লাহর পথে ব্যয় না করে দুনিয়াতে রেখে যাওয়া সম্পদ আখিরাতে নিজের কোনো কাজে আসবে না । সুতরাং নিজের অজির্ত সম্পদ থেকে পরকালীন জীবনে উপকৃত হতে চাইলে আল্লাহ ও তাঁর রাসূলের নিদের্শিত পথে ব্যয় করতে হবে । ১৩. দুনিয়াতে আল্লাহর পথে ব্যয়িত সম্পদের বিনিময়ে আধিরাতে অনেক বিরাট পূরক্কার আল্লাহ তাআলা দেবেন--এটাকে আল্লাহ তাআলা নিজের ওপর করয হিসেবে এহণ করেছেন। ১৪. আল্লাহর ওয়াদায় কখনো কোনো প্রকার সন্দেহ-সংশয় থাকতে পারে না-_এমনকি কোনো সন্দেহ-সংশয় আছে বলে মনে করা কুফরী । ১৫. সকল সৎকমে ব্রুটি-বিচ্যুতির জন্য আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর কাছে তাওবা- ইসতিগফার করতে হবে এবং এ বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু । পারা £ ২৯ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।