| নামায হলো আল্লাহ এবং বান্দাহর মধ্যকার যোগসূত্র। আর যাকাত হলো দাতা এবং | গৃহীতার মধ্যকার যোগসূত্র । নামায হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরিক ইবাদাত ; আর যাকাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মালী ইবাদাত ৷ (সাফওয়া) ২৩. অর্থাৎ তোমরা আল্লাহকে উত্তম করয দিতে থাকো । এর মর্মার্থ হলো-_যাকাত ছাড়াও ফকীর-মিসকীন ও অভাবী লোকদেরকে নফল বা অতিরিক্ত দান-সাদাকাহ দিতে থাকো । এটাকে আল্লাহ তাআলা তীকে করয দেয়া অভিহিত করেছেন। যেহেতু এটা আল্লাহকে প্রদত্ত করয সেহেতু এ দানের সাওয়াব বা বিনিময় অবশ্যই পাওয়া যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই কোনো বিশ্বস্ত মানুষকে করয দিলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশী, তেমনি ফকীর-মিসকীনকে দান করলেও তার | বিনিময় আল্লাহর কাছে অবশ্যই পাওয়া যাবে। তবে এ দান হতে হবে নির্ভেজাল | আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ৷ ২৪. আলোচ্য আয়াতে আল্লাহ তা‘আলা ইসলামের দৃষ্টিতে কল্যাণকর কাজগুলোর পরকালে বিরাট পুরস্কার দানের প্রতিশ্রর্ণত দিয়েছেন। এখানে খায়ের শব্দ দ্বারা শরীয়তের দৃষ্টিতে সর্বপ্রকার ভালো কাজ বুঝানো হয়েছে। অর্থাৎ তোমরা আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে যা কিছু ভালো কাজ করে অগ্রিম পাঠিয়ে দিয়েছো তা এ দুনিয়াতে রেখে যাওয়া সম্পদের তুলনায় অনেক অনেক বেশী কল্যাণকর । আবদুল্লাহ ইবনে মাসউদ রা.বলেন-_একবার নবী করীম সা. সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করলেন-_“তোমাদের মধ্যে এমন লোক কে আছে যার নিকট নিজের ধন- সম্পদের চেয়ে উত্তরাধিকারীদের ধন-সম্পদ অধিক প্রিয় ? সাহাবায়ে কেরাম বললেন, “হে আল্লাহর রাসূল!-_আমাদের মধ্যে এমন কেউ নেই, যার কাছে নিজের ধন- সম্পদের চেয়ে উত্তরাধিকারীদের ধন-সম্পদ অধিক প্রিয় । নবী করীম সা. বললেন_ খুব চিন্তা-ভাবনা করে বলো । সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল! আমরা সত্য কথাই বলছি। তিনি ইরশাদ করলেন, তোমাদের নিজেদের ধন-সম্পদ তো সেটাই যা তোমরা পরকালের জন্য পাঠিয়েছো। আর যা তোমরা রেখে যাচ্ছ তা-তো উত্তরাধিকারীদের সম্পদ । (বুখারী, নাসায়ী, তিরমিযী) এ হাদীস থেকে বুঝা যায় যে, পরকালের উদ্দেশ্যে যা কিছু করা হয় ও বলা হয়, তার বিনিময়েই আল্লাহ তা'আলা বিরাট পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। (আহকামুল কুরআন, তাফহীম) ২৫. অর্থাৎ আখিরাতের উদ্দেশ্যে ভালো করে অগ্রিম পাঠানোর সাথে সাথে এসব কাজে ক্রুটি-বিচ্যুতির জন্য আল্লাহর কাছে তাওবা-ইসতিগফার তথা ক্ষমা-প্রার্থনা করতে থাকো । স্বরণ রেখো যে, আল্লাহ সর্বোচ্চ ক্ষমাশীল এবং সবচেয়ে বেশী দয়ালু । | তোমরা আল্লাহর ক্ষমা পাওয়া এবং দয়া পাওয়ার ব্যাপারে কখনো নিরাশ হয়ো না। পারা £ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।