৩, অর্থাৎ আপনি অর্ধেক রাত নামায ও ইবাদাতে কাটিয়ে দিন। তবে আপনি এর চেয়ে কম-বেশী করতে পারেন, এটা আপনার ইচ্ছাধীন ৷ ‘কিয়ামুল্লাইল’ সম্পর্কে অধিকাংশ আলেমের মতে নবী সা. ও সাহাবায়ে কিরাম রা.- | | এর ওপর ফরয ছিলো। অতঃপর ফরয হওয়ার ব্যাপারটা মানসুখ হয়েছে উম্মতের | ক্ষেত্রে । এখানে কিয়ামুল্লাইল দ্বারা তাহাজ্জুদ অর্থ নেয়া হয়েছে। আর তাহাজ্জুদ রাসূলুল্লাহ সা.-এর ওপর আমৃত্যু ওয়াজিব ছিলো । আর এজন্য তিনি সবসময় সফরে এবং হাদরে তাহাজ্জুদ আদায় করতেন । কখনো কোনো কারণে আদায় করা সম্ভব না হলে দিনের বেলা বার রাক‘আত আদায় করতেন । (আহকামুল কুরআন, কাবীর) | অতঃপর ৪ আয়াতে বলা হয়েছে যে, রাতের নামাযে ধীরস্থিরভাবে থেমে থেমে | সুস্পষ্ট উচ্চারণে পাঠ করুন । যাতে করে প্রতিটি আয়াতের মর্মার্থ অন্তরে গেঁথে যায়। আল্লাহর রহমতের বর্ণনা সম্বলিত আয়াত পাঠে অন্তর যেনো কৃতজ্ঞতায় ভরে উঠে এবং আল্লাহর সত্তা ও গুণাবলীর বর্ণনা যেনো মনে শ্রেষ্ঠত্ ও ভয় সৃষ্টি করে। আর আল্লাহর আযাব ও গযবের আয়াত পাঠে যেনো অনস্তর-মন ভয়ে প্রকম্পিত হয়ে উঠে। | আবার যখন কোনো আহকাম বা বিধি-বিধানের আয়াত পাঠ করা হয়, তখন যেনো করণীয় ও বর্জনীয় সম্পর্কে নিশ্চিত জ্ঞান লাভ হয় । বস্তুত কুরআন তিলাওয়াত বা পাঠের এ নির্দেশ এজন্য যে, কুরআনের এ পাঠক্রম যেনো উচ্চারণের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ হয়ে না যায়। বরং তার প্রতি. গভীরভাবে উপলব্ধি ও হৃদয়ংগম .করা পর্যন্ত সম্প্রসারিত হয়। আনাস রা. নবী করীম সা.-এর কুরআন পাঠের নিয়ম সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে বলেন-_তিনি কুরআনের প্রতিটি শব্দ উল্লেখ করে বলেন যে, রাসূলুল্লাহ সা. এতে আল্লাহ, রাহমান ও রাহীম শব্দকে মাদ করে বা টেনে পড়তেন । (বুখারী) উন্মে সালামা রা.-কে একই প্রশ্ন করা হলে তিনি বলেন---নবী সা. এক একটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন এবং প্রতিটি আয়াত পড়ে থায়তেন। আবু যার রা. থেকে বর্ণিত এক হাদীসে আছে যে, একবার রাতের নামাযে কুরআন তিলাওয়াত করতে করতে রাসূলুল্লাহ সা. যখন সূরা আল মায়েদার ১১৮ আয়াতটির কাছে পৌছেন-_অর্থাৎ “আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো অবশ্যই আপনার বান্দাহ । আর যদি তাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আপনিই একমাত্র পরাক্রমশালী সুবিজ্ঞ।” তখন তিনি বার বার এ আয়াতটি পড়তে থাকলেন এবং এভাবে ভোর হয়ে গেলো। (মুসনাদে আহমাদ, বুখারী) 8. অর্থাৎ আপনাকে রাতের বেলা নামাযের নির্দেশ এজন্য দেয়া হয়েছে যে, আল্লাহ | তা'আলা আপনার প্রতি এক মহান ও গুরুত্বপূর্ণ বিষয় নাযিল করছেন, যা বহন করা | পারা £ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।