শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

all ₹ ৮ থেকে ১৪ আয়াতে রাসূলকে উপদেশ দেয়া হয়েছে যে, আপনি একনিষ্ঠ মনে' আল্লাহর ইবাদাতে মশগুল থাকুন এবং পার্থিব যাবতীয় সমস্যা আল্লাহর ওপর সোপর্দ | করুন । বিরোধিদের সকল অবজ্ঞা, কটুক্তি, গালাগালের জবাবে ধৈর্য ধারণ করুন। | বিরোধী সম্পদশালী ক্ষমতাসীন গোষ্ঠীর ব্যাপার আল্লাহর ওপর ছেড়ে দিন। আল্লাহ-ই | | তাদেরকে ইহ-পরকালে শাস্তির ব্যবস্থা করবেন। ১৫ থেকে ১৯ আয়াতে বিরোধিদের প্রতি এই বলে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে | যে, আমি ফিরআউনের নিকট যেমন রাসূল পাঠিয়েছিলাম, তেমনি তোমাদের কাছেও | রাসূল পাঠিয়েছি। কিন্তু সে আমার প্রেরিত রাসূলের কথা না শোনার কারণে তার | পরিণাম কেমন হয়েছে তা ইতিহাসে উল্লেখ আছে। কিয়ামতের পরে তোমাদের | পরিণাম হবে ভয়াবহ । তা থেকে তোমাদের রেহাই পাওয়ার উপায় থাকবে না। | | তোমাদের কর্তব্য আমার রাসূলের নির্দেশিত পথে চলা ৷ ২০ আয়াত তথা দ্বিতীয় রুকু’টি নাযিল হয় এর দশ বছর পর । এতে বলা হয়েছে যে, তাহাজ্জুদ নামায সহজে ও স্বাচ্ছন্দ্যে যতোটুকু আদায় করা সম্ভব তা-ই আদায় | করুন ৷ কিন্তু পাচ ওয়াক্ত নামায, যাকাত যথাযথভাবে আদায় করুন। আর আল্লাহর | পথে যা-কিছু ব্যয় করবেন, তা বিশুদ্ধ নিয়তে করুন । অবশেষে মুসলমানদেরকে এই বলে উপদেশ দেয়া হয়েছে যে, দুনিয়াতে আখিরাতের কল্যাণের লক্ষ্যে যেসব কল্যাণমূলক কাজ করবে, তা কখনো ব্যর্থ হবে না। তোমরা যখন আল্লাহর দরবারে যাবে, তখন সেসব কল্যাণকর কাজের সুফল বিরাট পুরস্কার আকারে লাভ করবে। তোমরা সদা-সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু । শব্দে শব্দে আল কুরআন সূরা আল মুয্যাম্মিল 0 পারা $ ২৯ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।