শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

CH semi fi | [| দ্মাছে যে, তীর ইচ্ছার বিরুদ্ধে এক চুল পরিমাণ এদিক-সেদিক হওয়ারও বে | সুযোগ নেই । আর যে ওহী আল্লাহ পাঠান, তার প্রতি অক্ষরের সংখ্যার হিসাবও তার | নিকট রয়েছে, তাতে কম-বেশী করার ক্ষমতাও কোনো রাসূল বা ফেরেশতার নেই । ২য় রুকু’ (২০-২৮ আয়াত)-এর শিক্ষা ১. মহান আল্লাহকে ডাকা বান্দাহর জন্য সবোর্ভিম কাজ । পৃথিবীর সকল সৃষ্টি তাদের নিজ নিজ | ভাষায় সাবরক্ষণিক আল্লাহকে ডাকার কাজে রত আছে । আল্লাহকে ডাকার কাজে যারা বাধা সৃি | করে তারাই যালিম । যালিমদের শেষ ঠিকানা হবে জাহান্নাম । ২. নবী-রাসূলগণ কোনো মানুষের ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখেন না ; তাঁরা কাউকে হিদায়াত দানের বা পথভ্র করার ক্ষমতা রাখেন না । আল্লাহর বিধান অমান্য করলে, তাঁর পাকড়াও থেকে বাঁচানোর কোনো ক্ষমতাও কোনো নবী-রাসূল, পীর-আওলিয়া, গাওস-কুতুব কারো নেই । ৩. মানব জাতির শেষ আশ্রয়হ্থল হলো মহামহিম আল্লাহর দুয়ার । সুতরাং সকল অবস্থায়ই একমাত্র আল্লাহকে ডাকতে হবে। 8. নৰী-রাসৃূলগণের কাজ হলো আল্লাহর বাণী তাঁর বান্দাহদের নিকট পৌছে দেয়া, আর বান্দাহ তার কাজের জন্য নিজেই দায়ী । নবী-রাসৃলদের মাধ্যমে আসা আল্লাহর বিধান অমান্যকারীদের জন্য জাহায্নামের আওন প্রস্ুত করে রাখা হয়েছে । ৫. দুনিয়ার ধন-সম্পদ, ক্ষমতা-প্রতিপত্তি এবং সংখ্যাধিক্য শেষ বিচারের দিন কোনো কাজে | আসবে না, যদি না আল্লাহর বিধান অনুসারে ব্যয় করা না হয়। ৬. কিয়ামত কখন সংঘটিত হবে তা একমাত্র আল্লাহই জানেন । এ জ্ঞান আল্লাহ সৃষ্টি-জগতের কারো কাছে প্রকাশ করেননি । ৭. কোনো নবী-রাসূল গায়েব বা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখেন না; অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর নিকটই সংরক্ষিত । নবী-রাসূলদের মধ্য থেকে যাকে চান তাঁর রিসালাতের দায়িত্ব পালনের প্রয়োজনে অদৃশ্যের জ্ঞান দান করেন । ৮. আল্লাহ তা'আলা ওহীর মাধ্যমে তার নবী-রাসূলদেরকে যে জ্ঞান দান করেন, তা { ফেরেশতাদের কঠোর প্রহরায় নবী-রাসুলদের নিকট প্রেরণ করেন । নবী-রাসুলদের নিকট প্রেরিত ওহীতে কোনো প্রকার রদবদল বা তাতে কম-বেশী করার কোনো স্যোগ থাকে না। ৯. ফেরেশতাদের এ কঠোর প্রহরা এজন্য, যেনো আল্লাহ জানতে পারেন তার বাণী যথাযথভাবে নবীর নিকট পৌছেছে এবং নবীও তা যথাযথভাবে তাঁর বান্দাহদের নিকট পৌছে দিয়েছেন । আর রাসূল যেনো জানতে পারেন যে, তাঁর প্রতিপালকের বাণী যথাযথভাবে তার নিকট পৌছেছে__এর মধ্যে কোনো রদ-বদল হয়নি । ১০. নবী-রাসৃলগণের কাছে প্রেরিত ওহী আল্লাহর কাছে লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। ১১. নবী-রাসূলদের কাছে প্রেরিত ওহীর প্রতিটি শব্দ ও অক্ষর আল্লাহর নিকট সংখ্যার হিসাবে সংরক্ষিত । সুতরাং তার একটি অক্ষরও কম-বেশী করার ক্ষমতা কোনো ফেরেশতা বা কোনো নবী-রাসুলের নেই । ১২. আল্লাহর ক্ষমতা রাসূল ও ফেরেশতাদেরকে এমনভাবে পরিবেষ্টন করে আছে যে, তার ইচ্ছার বিপরীত কেউ যদি চুল পরিমাণ কাজও করেন তাহলে সাথে সাথে সে পাকড়াও হয়ে যাবে। 0 পারা £ ২৯ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।