শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

না। তিনি মহান, তাঁর স্ত্ী-পুত্র কিছুই নেই। কিনু আমাদের মধ্যেকার নির্বোধরা আন্পাহ | { সম্পর্কে অবাস্তব কথা বলে। আমরা জানতাম মানুষ ও জিন সম্পর্কে আল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারেন না, কিছু কিছু মানুষ জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের অহমিকা বাড়িয়ে দেয় । আমরা যখন আসমানের গোপন সংবাদ সংগ্রহ করতে | যাই, তখন কঠোর প্রহরী ও উদ্ধাপিণ্ড দ্বারা আমরা বিতাড়িত হই । আমরা ইতোপূর্বে আরশের ফায়সালাকৃত সংবাদ জানার জন্য কোনো এক গোপন স্থানে ওঁত পেতে বসে থাকতাম ৷ কিন্তু এখন কেউ অনুরূপ বসতে চেষ্টা করলে সে জ্বলন্ত শেলের তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়। আমাদের মধ্যে অনেক নেক্‌কার ও পাপিষ্ঠ রয়েছে। আমরা কোনোভাবেই আল্লাহকে পরাভূত করতে সক্ষম নই । আমাদের সকল ক্ষমতাই তার আবেষ্টনীর মধ্যে রয়েছে। আমরা সত্যের বাণী শুনে তার ওপর ঈমান এনেছি । যারা তাদের প্রতিপালকের ওপর ঈমান আনে, তাদের পুরস্কার অবশ্যই নির্ধারণ করা আছে এবং তাদের শাস্তি পাওয়ার কোনো আশংকা নেই । আমাদের মধ্যে কিছু রয়েছে মুসলমান এবং কিছু অমুসলমান ৷ যারা হিদায়াত গ্রহণ করে, তারা চিন্তা-ভাবনা করেই তা গ্রহণ করে। আর যারা যালিম ও সীমালংঘনকারী তারা চিন্তা-ভাবনা করে না তারাই জাহান্নামের ইন্ধন হবে। ১৬ থেকে ১৯ আয়াতে দুনিয়ার মানুষকে শির্ক পরিত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এ পর্যায়ে বলা হয়েছে-_--যারা শির্ক পরিত্যাগ করবে, তারা আল্লাহর নিয়ামত লাভ করতে পারবে। আর যারা শির্কে লিপ্ত থাকবে, তারা চরম ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে। ২০ থেকে ২৩ আয়াতে মক্কার কাফিরদেরকে তিরস্কার করে বলা হয়েছে, আল্লাহর রাসূল যখন তাদেরকে আনল্লাহয় দিকে ডাকেন তখন তারা তার ওপর হামলা করতে | প্রস্তুত হয়। অথচ আল্লাহর বাণী মানুষের কাছে পৌছে দেয়াই তার দায়িত্ব । অতঃপর রাসূলকে উদ্দেশ করে বলা হয়েছে যে, আপনি এদেরকে বলে দিন যে, আমি তো শুধু আমার প্রতিপালককেই ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না। আমি তো তোমাদের ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখি না। আমাকে আল্লাহর পাকড়াও থেকে কেউ বাচাতে পারবে না এবং আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয়ও নেই । আল্লাহর বাণী ও হুকুম-আহকাম তোমাদের কাছে পৌছে দেয়াই আমার দায়িত্ব । যারা তা অমান্য করবে তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। তারা সেখানে চিরদিন থাকবে। ২৪ থেকে ২৮ আয়াতে কাফিরদের হুঁশিয়ার করে বলা হয়েছে যে, আজ যারা রাসূলকে এবং তার দলকে দুর্বল ও অসহায় মনে করে তার ওপর যুলুম-নির্যাতন: চালাচ্ছে, তারা কিয়ামত চোখের সামনে দেখার আগে এ অপকর্ম থেকে বিরত হবে না। | সেদিন তারা দেখতে পাবে, কার সাহায্যকারী দুর্বল এবং কার দল সংখ্যায় কম । শ. শ. কু. ১৩/৩৬ পারা £ ২৯ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।