শব্দে শব্দে আল কুরআন সূরা জিন সূরা জ্িন-মাক্কী আয়াত £$£ ২৮ ক্লু’ $৪ ২ নামকুকরূণ প্রথম আয়াতে উল্লিখিত ‘আল জিন’ শব্দটিকে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। ‘জিন' দ্বারা আল্লাহর এক অলৌকিক সৃষ্টিকে বুঝানো হয়েছে। এ সূরায় জিনদের | কুরআন শোনা, ইসলাম গ্রহণ এবং নিজ জাতির লোকদের নিকট গিয়ে ইসলামের দাওয়াত ও তাবলীগের বিষয় বর্ণিত হয়েছে। নাখিল্লেক্স সময্সকান্ল এ সূরায় জিনদের কুরআন শোনার যে ঘটনাটি বর্ণিত হয়েছে তা ঘটেছিলো নবুওয়াতের প্রথম দিকে রাসূলুল্লাহ সা.-এর নবুওয়াত লাভের আগে জিনরা উর্ধজগতের কিছু কিছু খবর আসমান থেকে শুনে নেয়ার সুযোগ পেয়ে যেতো । হঠাৎ তারা দেখতে পেলো যে, সবখানে ফেরেশতাদের কড়া পাহারা নিয়োজিত হয়ে গেছে এবং আসমান থেকে উল্ধাবৃষ্টি হচ্ছে। তারা কোথাও এমন জায়গা পেলো না যেখান থেকে উর্ধজগতের কিছু আভাস তারা লাভ করতে পারে। তারা এর কারণ অনুসন্ধানে তৎপর হয়ে পড়লো যে, পৃথিবীতে এমন কি ঘটনা ঘটেছে যার-জন্য এ কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে। রাসূলুল্লাহ সা. একদল সাহাবীকে নিয়ে মক্কা থেকে উকায বাজারে যাচ্ছিলেন। পথে ‘নাখলা’ নামক স্থানে তিনি ফজরের জামাতে ইমামতি করছিলেন ।- আর এ সময়ই জিনদের একটি অনুসন্ধানী দল এঁ স্থান দিয়ে যাচ্ছিলো । কুরআন তিলাওয়াতের আওয়ায শুনে তারা সেখানে থেকে গেলো এবং গভীর মনোযোগ সহকারে কুরআন তিলাওয়াত শুনতে লাগলো। তারা রাসূলুল্লাহ সা.-এর পবিত্র কণ্ঠে কুরআন মাজীদের তিলাওয়াত শুনে এ সিদ্ধান্তে পৌছলো যে, এটাই সেই ঘটনা, যার কারণে তাদের জন্য উর্ধজগঁতের. সমস্ত দরজা বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনাটি নবুওয়াতের প্রথম দিকের ঘটনা । এ সূরায় যেহেতু এ ঘটনাটি বর্ণিত হয়েছে, সুতরাং এ সূরা নাযিলের সময়কালও রাসূলুল্লাহ সা.-এর নবুওয়াতের প্রথম দিক বলে ধারণা লাভ করা যায়। আলোচ্য বিষয় সূরার মূল আলোচ্য বিষয় হলো-_এক দল জিনের কুরআন শোনা এবং নিজ জাতির নিকট ফিরে গিয়ে যে প্রতিক্রিয়া প্রকাশ করেছে, সেসব বিষয়ের আলোচনা । সূরার ১ থেকে ১৫ আয়াতে আল্লাহ তা‘আলা তার নবীকে লক্ষ্য করে ইরশাদ ‘করেছেন, আপনি বলুন যে, আমার কাছে ওহী পাঠানো হয়েছে একদল জিনের | সম্পর্কে, যারা কুরআনের বাণী শুনে নিজ জাতির নিকট গিয়ে বলেছেন যে, আমরা | {,এমন এক বিশ্বয়কর বাণী শুনেছি যা মানুষ ও জিন সম্পৃদায়ের জন্য সত্য পথের দিশা, | পারা £ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।