শব্দে শব্দে আল কুরআন সূরা নূহ [ সূরা আল মায়েদার ৬৬ আয়াতে বলা হয়েছে_“আর যদি তারা (আহলি | তাওরাত ও ইন্জীল এবং তাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তার বিধান সমাজে প্রতিষ্ঠা করতো, তাহলে তারা তাদের ওপর থেকে এবং পায়ের নীচ থেকে পানাহার লাভ করতো ৷” সূরা আল আ'রাফের ৯৬ আয়াতে বলা হয়েছে __“আর যদি সেই জনপদবাসীরা | ঈমান আনতো এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতো, তবে আমি অবশ্যই খুলে দিতাম তাদের জন্য আসমান ও যমীনের বরকতসমূহ ; কিন্তু তারা অস্বীকার করেছিলো, ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম তার জন্য যা তারা অর্জন করেছিলো ।” সূরা হুদ-এর ৫২ আয়াতে হুদ আ.-এর যবানীতে বলা হয়েছে-_“হে আমার জাতির লোকেরা! তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে এসো ; তিনি আসমান থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের (বিদ্যমান) শক্তির সাথে আরো শক্তি বাড়িয়ে দেবেন ; কিন্তু তোমরা অপরাধে লিপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা থেকে মুখ ফিরিয়ে নিও না।” আমাদের প্রিয়নবী মুহাম্মাদ সা.-ও কুরাইশদেরকে বলেছিলেন, একটি কথা যদি তোমরা মেনে নাও, তাহলে আরব ও আজমের শাসনদণ্ডের অধিকারী হয়ে যাবে। একবার খরাজনিত এক দুর্ভিক্ষের সময় সূরা নূহের ১০ থেকে ১২ আয়াতের নির্দেশনা অনুসারে উমর রা. দোয়া করার জন্য বের হলেন এবং শুধুমাত্র ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করেই শেষ করলেন । সবাই বললো, হে আমীরুল মু’মিনীন! আপনি তো আদৌ কোনো দোয়া করলেন না ; তিনি বললেন, আমি আকাশের যেসব দরজা দিয়ে বৃষ্টি বর্ষিত হয় সেসব দরজায় কারাঘাত করেছি। এ বলে তিনি সূরা নৃহের উল্লিখিত আয়াতগুলো পাঠ করে শুনিয়ে দেন। (ইবনে কাসীর) হাসান বসরী রহ.-এর কাছে চার ব্যক্তি চার অভিযোগ পেশ করলে তিনি চার জনকেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পরামর্শ দিলেন। অভিযোগ চারটি ছিলো_-দারিদ্রতা, অনাবৃষ্টি, সন্তানহীনতা ও ফসলের ফলন কম হওয়া । লোকেরা তাকে বললো _ আপনি এ লোকদের ভিন্ন ভিন্ন অভিযোগের জন্য একই পরামর্শ দিচ্ছেন। তখন তিনি সূরা নৃহ-এর এ আয়াতগুলো শুনিয়ে দিলেন। (কাশ্শাফ) ১৪. ‘ওয়াকার’ অর্থ সম্মান-মর্যাদা। আয়াতের মর্ম হলো--তোমরা বিশ্ব সুষ্টা ও বিশ্ব প্রতিপালক আল্লাহর ক্ষমতা-প্রতিপত্তি সম্পর্কে উদাসীন ; অথচ দুনিয়ার ছোট ছোট রাজা-বাদশা, নেতা-নেতৃু, ধনী ও সরদার শ্রেণীর লোকদের সম্পর্কে তোমাদের ধারণা এমন যে, তাদের মর্যাদা হানিকর কোনো কাজ করলে বিপদে পড়তে হবে। তোমরা | আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, তার প্রভুত্্ব, নিরংকুশ কর্তৃত্ব ও আধিপত্য এবং তীর | ॥॥,সার্বভৌমত্বে তোমরা অন্যদেরকে অংশীদার মেনে নাও ; তীর প্রদত্ত হুকুম-আহকাম ॥| পারা $ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।