শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

| ইত্যাদি বিষয় তৎকালীন মানুষের সামনে তুলে ধরেছেন। ২১ থেকে ২৫ আয়াতে জাতির লোকদের হিদায়াত সম্পর্কে নূহ আ.-এর নৈরাশ্যজনক বক্তব্য উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন যে, হে আমার প্রতিপালক! এরা আমার কথা শোনে না । এরা তাদের সমাজনেতা ও গোৱত্রীয় সরদারদের কথা মেনে চলছে। অথচ এ গোত্রপতিদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততির প্রাচুর্য তাদের ধ্বংসই ডেকে আনছে । এসব সমাজনেতারা আমার ও দীনী দাওয়াতের বিরোধিতায় উচ্চকণ্ঠ ও বিভিন্নমুখী কঠিন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা জনগণকে তাদের প্রতিমা-_উদ্দ, সুওয়া, ইয়াগূস, ইয়াউক ও নসর-এর পূজা পরিত্যাগ করতে কঠোরভাবে নিষেধ করছে। তারা এভাবে বহু লোককে পথভ্রষ্ট করে ফেলেছে। অতঃপর আল্লাহ তা'আলা নবীর দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং শিরক-এর অপরাধে এ জাতিকে এক সর্বগ্রাসী প্রাবন দিয়ে ধ্বংস করে দিলেন। এটা ছিলো তাদের পার্থিব শাস্তি । আর পরকালে তাদের জন্য জ্বলন্ত অগনকুণ্ডের শাস্তি । এখানে উল্লেখ্য যে, নূহ আ.-এর মুখে তার জাতির অবস্থা আল্লাহর দরবারে পেশ করার পর আল্লাহর পক্ষ থেকেই তাদের ওপর পার্থিব শান্তি আপতিত হয়। নূহ আ.- এর পক্ষ থেকে তাদের শাস্তির আবেদন তার অধৈর্যের প্রকাশ ছিলো না। তিনি শত শত বছর পর্যন্ত অপরিসীম ধৈর্যের সাথে দীনী দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দিয়েছেন। এরপর আল্লাহর পক্ষ থেকে যখন তার প্রতি ওহী আসল যে, “তোমার এ জাতির যে গুটিকয়েকজন ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ কখনো ঈমান আনবে না।” তখন তিনি ভাদের হিদায়াত লাভের ব্যাপারে একেবারে নিরাশ হয়ে গেলেন এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দেয়ার জন্য আল্লাহর দরবারে বদ দোয়া করলেন। ২৬ আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত নূহ আ. চরম নৈরাশ্যজনক পরিস্থিতিতে তার [ জাতির বেঈমানদেরকে ধ্বংস করে দেয়ার জন্য যে বদদোয়া করেছিলেন, তা উল্লেখ করা হয়েছে। এ পর্যায়ে তিনি বলেছিলেন __-‘হে আমার প্রতিপালক ! আমার জাতির বেইঈমানদেরকে সমূলে ধ্বংস করে দিন। এদের কাউকে আযাব থেকে রেহাই দেবেন না ; এদের কাউকে রেহাই দিলে তারা আপনার মু'মিন বান্দাহদেরকে পথত্রষ্ট করে ফেলবে এবং দুষ্কৃতকারী ও পাপাচারী জন্ম দেবে। অবশেষে নূহ আ. তার নিজের ও সঙ্গী-সাথী মু'মিনদের জন্য এবং মাতা-পিতার জন্য এই বলে দোয়া করেছেন যে, ‘হে আমার প্রতিপালক ! আপনি আমাকে, আমার মাতা- পিতাকে, আমার সঙ্গী-সাথী মু’মিনদেরকে এবং সকল যুগের মু'মিন নর-নারীদেরকে আপনার মহাকরুণায় ক্ষমা করে দিন। আর যালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করবেন না। 0 পারা £ ২৯ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।