শব্দে শব্দে আল কুরআন সূরা নূহ সুরা সুহ-মাক্কী আয়াত £ ২৮ ক্ললকু’ £৪ ২ নামকক্সণপ j সূরার প্রথম আয়াতে উল্লিখিত ‘নূহান’ শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে। ‘নূহ' র একজন নবীর নাম, যিনি ‘লিনাওয়ার’ (বর্তমান ইরাকের) অধিবাসী ছিলেন। তিনি আদম আ.-এর দশম স্তরের বংশধর ছিলেন। এ সূরা তার কাহিনী অবলম্বনে নাযিল হয়েছে। এদিক থেকে এটাকে সূরার সার্থক শিরোনামও বলা যেতে পারে। নাধিল্দেকরস সময়ক্কান্ল সূরা নূহ রাসূলের মাক্কী জীবনে নাযিল হওয়া সূরাগুলোর অন্যতম । এর নাযিলকাল সুনির্দিষ্টভাবে বলা না গেলেও আলোচ্য বিষয় থেকে অনুমান করা যায় যে, ইসলাম ও মহানবী সা.-এর বিরোধিতা যখন তীব্র হয়ে উঠেছিলো তখনই প্রাচীন ইতিহাস থেকে | কাফিররা যেনো শিক্ষা লাভ করতে পারে, সে উদ্দেশ্যে এ সূরা নাযিল করা হয়েছে। আল্বোচ্য বিষয় এ সূরায় নূহ আ.-এর কাহিনী বর্ণিত হয়েছে ; তবে তার উদ্দেশ্য শুধুমাত্র কিস্সা- কাহিনী সবিস্তার বর্ণনা করা নয়। বরং কাফিরদের সতককীকরণে যতোটুকু কাহিনী বলা | প্রয়োজন ছিলো, ততোটুকুই এ সূরায় বর্ণিত হয়েছে। এতে বলা হয়েছে যে, নূহ আ.-এর সময় সেখানকার জনগণ ও সমাজপতিগণ যে আচার-আচরণ ও ভূমিকা গ্রহণ করেছিলো, তোমরাও ঠিক একই ভূমিকা খৃহণ করছো। অতএব তাদের যে পরিণতি ঘটেছে তোমাদের পরিণতিও তা থেকে ভিন্নতর কিছু না-ও | হতে পারে। তাদের পরিণতি থেকে তোমাদের শিক্ষা নেয়া উচিত । সূরার ১ম থেকে ১৪ আয়াতে নূহ আ.-এর প্রতি আল্লাহর নির্দেশ । নির্দেশ অনুসারে লোকদের প্রতি তার দাওয়াত ও তাবলীগ । তিন দফা মৌলিক দাওয়াত, নূহ আ. কর্তৃক দাওয়াতের বিভিন্ন কৌশল অবলম্বন, জাতির লোকদের দাওয়াত অশ্বীকার-অমান্য করা, তাদের গুদ্ধত্য প্রকাশ, সমাজপতিদের অহংকার-দান্ভিকতা ও দাওয়াতের বিরোধিতায় হঠকারিতা দেখানো ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। ১৫ থেকে ২০ আয়াতে বিশ্ব-জগতের সৃষ্টি, মানুষের সৃষ্টির পর্যায়ক্রম, আকাশের স্তর বিন্যাস, চাদ-সুরুজ সৃষ্টির উপকারিতা, উদ্ভিদের মতো মাটি থেকে মানুষ সৃষ্টি ও ক্ৰমোর্ৃতি দান, সে মাটিতেই তাদের বিলীন হওয়া এবং সে মাটি থেকেই তাদের পুনরুথাান, পৃথিবীকে মানুষের চলাচলের উপযোগী করার উদ্দেশ্যে সুবিস্তৃত করে দেয়া | lO ROE: CHR SEAT NG SE TE "এর | পারা $£ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।