|” তাফসীরবিদদের কারো কারো মতে আয়াতে উল্লিখিত পঞ্চাশ হাজার বছর দ্বারার্ণী | কাফিরদের পার্থিব শাত্তির দিনগুলোকে দুনিয়ার দিনের পরিমাপ অনুযায়ী বুঝানো হয়েছে। কিয়ামতের পর হবে অন্তহীন জীবন । কিন্তু কিয়ামতের সময়টি মু'মিনের জন্য | হবে অত্যন্ত স্বল্লকাল । রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি-_এক ওয়াক্ত ফরয নামায আদায় করতে মু’মিনগণ যে সময় ব্যয় করেন, কিয়ামতের এক একটি দিন তাদের নিকট তার চেয়েও কম সময় মনে হবে। আসলে এ আয়াতটিও মুতাশাবিহাত আয়াতের অন্তর্ভুক্ত । এর সঠিক মর্ম আমাদের বুঝার বাইরে। একমাত্র আল্লাহই এর সঠিক মর্ম জনেন। কিয়ামতের একদিন কাফিরদের শাস্তির দৃষ্টিকোণ থেকে আমাদের গণনার হাজার হাজার বছর হবে। এ হিসাবটি মানুষের বুঝানোর জন্য একটি রূপক কথা মাত্র । কেননা সূরা আল হজ্জের ৪৭ আয়াতে বলা হয়েছে, “তোমাদের প্রতিপালকের একদিন তোমাদের হিসেবের হাজার হাজার বছরের সমান৷” আবার সূরা আস সাজদার ৫ আয়াতে বলা হয়েছে_-“তার (আল্লাহর) কাছে তা (গোটা বিশ্ব-জাহানের প্রতিবেদন) পৌছে এমন একটি দিনে যা তোমাদের হিসাব অনুসারে এক হাজার বছরের সমান।” আর আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, “আল্লাহর এক একটা দিন পঞ্চাশ হাজার বছরের সমান৷ তারপর রাসূলুল্লাহ সা.-এর প্রতি এ বলে উপদেশ দেয়া হয়েছে যে, আপনি | কাফিরদের কথায় সবর অবলম্বন করুন, এরা (আমার) শাস্তিকে দূরে মনে করছে, কিন্তু আমি তো দেখছি তা অতি নিকটে । এসব কথা দ্বারা এ জিনিসটি স্পষ্ট হয়ে ওঠে যে, । আমাদের মন-মানসিকতা, চিন্তা ও দৃষ্টির সংকীর্ণতার জন্য আমরা আল্লাহর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমাদের সময়ের মান অনুসারে পরিমাপ করে থাকি, আসলে এসব বিষয়ে কোনো মতামত প্রকাশ না করে বিষয়গুলোকে আল্লাহর প্রতি সোপর্দ করা উচিত । কেননা সৃষ্টির সূচনা ও আদি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই এবং | আল্লাহর পরিকল্পনা সম্পর্কেও আমাদের অবগতির কোনো সুযোগ নেই। এ পৃথিবীতে | মানুষ সৃষ্টি, তাদেরকে দেয়া মেয়াদকাল, কিয়ামত সংঘটনের সময়-কাল, আগে-পরের সব মানুষকে পুনরুজ্জীবিত করে বিচারের জন্য নির্ধারিত সময় ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানার আমাদের কোনো সুযোগ নেই । সুতরাং এ বিষয়গুলো আল্লাহর প্রতি সোপর্দ করাই উত্তম । যারা দাবী করে যে, আল্লাহর পরিকল্পনা সংক্ষিপ্ত করে এ পৃথিবীর পরিণতিকাল তাদের সামনে নিয়ে আসা হোক এবং তা না করতে পারলে এগুলো সব মিথ্যা কথা__তারা যে নিজেরা একেবারে নির্বোধ তা তাদের দাবী থেকেই প্রমাণিত হয়। (খাযেন, তাফহীম) ৬. ‘সাবরুন জামীলুন’ অর্থ এমন সবর বা ধৈর্য যাতে রয়েছে দৃঢ়তা ও প্রশান্তি এবং | যাতে কোনো প্রকার ক্রোধ, ভয়ভীতি ও আল্লাহর ফায়সালার ব্যাপারে কোনো ক্ষোভ | |) সন্দেহ-সংশয় না থাকে। এ আয়াতে রাসূলুল্লাহ সা.-কে সম্বোধন করে কথাটি বলা | পারা £ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।