[aE ri [| চ্িত্যাখ্যান করেছে এবং সম্পদকে আগলে রেখেছে-_ আল্লাহর নির্দেশিত পথে খরচ] করেনি তার সঞ্চিত সম্পদ তাকে শাস্তি দানের কাজেই ব্যবহৃত হবে। ১৯ থেকে ৩৬ আয়াতে অবিশ্বাসী কাফিরদের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে। এরপর সেসব লোকের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যারা জাহান্নামের উল্লিখিত কঠিন শাস্তি থেকে মুক্ত থাকবে। এ পর্যায়ে বলা হয়েছে যে, যারা যথানিয়মে নামায কায়েম করে ; গরীব- মিসকীনদের জন্য নিজেদের সম্পদের নির্দিষ্ট একটি অংশ দান করে ; অপাত্র থেকে নিজেদের যৌনাঙ্গকে হিফাযত করে ; প্রতিশ্রুতি ও আমানত রক্ষা করে এবং জীবনের সকল ক্ষেত্রে সত্যের সাক্ষ্য দানে অবিচল থাকে-_তারাই চিরস্তন সুখের আবাস জান্নাত লাভ করবে। সেখানে তারা সম্মানজনক জীবন্ যাপন করবে। ৩৭ থেকে 8৪৪ আয়াতে বলা হয়েছে যে, হে নবী ! এসব অবিশ্বাসী কাফির দলবদ্ধ হয়ে আপনার কাছে কি জান্নাতে যাওয়ার আশা নিয়ে ভিড় করছে-_কখনো এরা জান্নাতে যেতে পারবে না, কারণ জান্নাতে যাওয়ার জন্য যে ঈমান ও সে অনুযায়ী কাজ করা প্রয়োজন ছিলো তা তারা করেনি । তারা নিজেরাই জানে তারা কি করেছে। জান্নাত লাভের জন্য যে গুণগত মান অর্জন করা প্রয়োজন তাকে তারা অবহেলা করেছে। তবে তাদের জেনে রাখা উচিত, তারা যদি ঈমান না আনে এবং তদনুযায়ী কাজ না করে, হবে না-_আমি স্বয়ং শপথ করে বলছি যে, আমি তা করতে পূর্ণ মাত্রায় সক্ষম । আমাকে অতিক্রম করে যেতে কেউ সক্ষম নয়। অতএব আপনি -তাদেরকে সে পর্যন্ত তাদের অর্থহীন কথাবার্তা ও খেল-তামাশায় মত্ত থাকতে দিন যেদিন কিয়ামত তাদের সামনে এসে পড়বে আপনি তাদের আচরণের প্রতি ভ্রুক্ষেপ করবেন না। যেদিন দৌড়াতে থাকবে, সেদিন লজ্জা, অপমান ও লাঞ্চনা তাদের দৃষ্টিকে নিম্নমুখী করে ফেলবে । কোনো আক্ষেপ অনুতাপ সেদিন কোনো কাজে আসবে না । সেদিনই হবে তাদের সাথে ওয়াদাকৃত দিন। পারা £ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।