সূরার ৩ আয়াতের “যিল মা’'আরিজ” থেকে সূরার নাম গ্রহণ করা হয়েছে। | মা’'আরিজ শব্দের অর্থ ‘সিঁড়িসমূহ’ শব্দটি বহুবচন । একবচনে মি’রাজ। নাখিলন্লের সময্মকান্ল এ সূরাটি নাযিলের সঠিক সময় জানা না গেলেও আলোচ্য বিষয়ের আলোকে এটাই | সুদৃঢ়ভাবে অনুমিত হয় যে, এটাও রাসূলুল্লাহ সা.-এর মাক্বী জীবনের প্রথম দিকের সূরা । আর এটাও প্রমাণিত যে, পূর্ববর্তী সূরা আল হাঙ্কাহ ও এ সূরার নাযিলকালীন পরিবেশ-পরিস্থিতি একই ছিলো। 'আল্লোচয বিষয় ” যেসব লোক কিয়ামত, হাশর-নশর এবং জান্নাত-জাহান্নাম বিশ্বাস করতো না এবং মহানবী সা.-কে বলতো যে, তুমি যার ভয় আমাদেরকে দেখাচ্ছ, তাহলে তা এনে | আমাদেরকে দেখিয়ে দাও, চোখে না দেখলে তা বিশ্বাস করবো না। এ সূরা মক্কার | সেসব কাফিরদের চ্যালেঞ্জের জবাবে নাযিল হয়েছে। সূরার ১ম থেকে ১৪ আয়াত পর্যন্ত বলা হয়েছে যে, জনৈক লোক কিয়ামতের শাস্তি চাচ্ছে ; বিলম্ব হলেও এ শাস্তি অবশ্যই কিয়ামত অবিশ্বাসীদের ওপর আপতিত | হবেই ৷ কিয়ামতকে প্রতিরোধ করার কারো কোনো শক্তিই নেই৷ কেননা আল্লাহ নিজ অঙ্গীকার ভঙ্গ করেন না। সুতরাং হে নবী! কাফিরদের এসব মূর্খতাসুূলভ আচার- আচরণে আপনি উত্তম সবর অবলম্বন করুন। এসব মূর্খ কিয়ামতকে অনেক দূরে বলে ভাবছে, কিন্তু আসলে কিয়ামত অত্যন্ত নিকটে । যেদিন সেই মহাপ্রলয় সংঘটিত হবে সেদিন আকাশ গলিত ধাতুর মতো হয়ে যাবে, পাহাড়-পর্বতগুলো রঙ্গিন পশমের মতো উড়তে থাকবে । সেদিন হবে অত্যন্ত কঠিন একটি দিন। সেদিন কেউ কারো খবর | নেয়ার সুযোগ পাবে না । এমনকি কারো সাথে কারো দেখা হলেও পাশ কেটে চলে যাবে। সেদিন আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য অপরাধীরা নিজেদের স্ত্রী-পুত্র-পরিজন ও জ্ঞাতি-গোষ্ঠী সবাইকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে ; কিন্তু কোনো অবস্থায়ই তারা আযাব থেকে রক্ষা পাবে না। ১৫ আয়াত থেকে ১৮ আয়াত পর্যন্ত বলা হয়েছে যে, জাহান্বামের লেলিহান অগ্নিশিখা অবিশ্বাসী কাফিরদের শরীরের চামড়াকে জ্বালিয়ে খসিয়ে ফেলবে জাহান্নাম থেকে এসব অপরাধীরা কোনো মতেই রক্ষা পাবে না। এসব লোককে জাহান্নাম নাম | |, ধরে ধরে ডেকে জাহান্নামে ঢোকাবে। কারণ এরা আল্লাহর দেয়া সত্য দীম ইসলামকে | te 1 পারা £ ২৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।