শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথম রুকু'তে কিয়ামত ও পরকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় | করুকু'তে আলোচনা করা হয়েছে যে, আল কুরআন আল্লাহর বাণী এবং মুহাম্মাদ সা. আল্লাহর রাসূল ; এতে সন্দেহ-সংশয়ের কোনো অবকাশ নেই । সূরার ১ম আয়াত থেকে ১২ আয়াত পর্যন্ত বলা হয়েছে যে, কিয়ামত অবশ্য অবশ্যই সংঘটিতব্য একটি বিষয় । যেসব জাতি অতীতে কিয়ামতকে অস্বীকার করেছে | তারা এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে, তাদের নাম-নিশানা পর্যন্ত মুছে গেছে। এদের মধ্যে ছিলো প্রাচীন আদ, সামূদ ও ফিরআউনের সম্পুদায় । ১৩ থেকে ১৭ আয়াতে কিয়ামত সংঘটনের চিত্র তুলে ধরা হয়েছে। ১৮ থেকে ৩৭ আয়াতে পরকালের অনন্ত জীবন সম্পর্কে বলা হয়েছে যে, কিয়ামত সংঘটিত হওয়ার পর সকল মানুষ পার্থিব জীবনের হিসাব-নিকাশ দেয়ার জন্য আল্লাহ তা'আলার দরবারে সমবেত হবে। পার্থিব জগতে যারা আল্লাহর প্রতি ঈমান সৎকর্মশীল জীবনযাপন করেনি, তাদেরকে জাহার্নামে নিক্ষেপ করা হবে এবং সেখানে তাদেরকে অসম্মানজনক খাদ্য-পানীয় প্রদান করা হবে। তখন কারো কোনো আমল গোপন করা হবে না। সকলের গোপন কথাই তুলে ধরা হবে এবং মু'মিনদের ডান হাতে ও কাফির-মুশরিকদের বাম হাতে তাদের নামায়ে আমল তথা নিজ কর্মের রেকর্ড তুলে দেয়া হবে। মু’মিনরা চিরস্থায়ী সুখ ও আনন্দময় জীবন লাভ করবে। পক্ষান্তরে যারা আল্লাহর অধিকার ও বান্দাহর অধিকার আদায় করেনি, তাদেরকে আল্লাহর শাস্তি থেকে কেউই রক্ষা করতে পারবে না। জাহান্নামই হবে তাদের চিরস্থায়ী বাসস্থান ৷ ৩৮ থেকে সূরার শেষ পর্যন্ত আল কুরআন সম্পর্কে বলা হয়েছে যে, আল কুরআন এক সম্মানিত বার্তাবাহকের মাধ্যমে পাঠানো হয়েছে। এটা কোনো কবির রচিত কবিতা নয় ; আর না এটা কোনো গণক-ঠাকুরের কাহিনী । বরং এটা বিশ্ব-জাহানের প্রতিপালকের পক্ষ থেকে অবতারিত কিতাব। রাসূল যদি নিজের পক্ষ থেকে কিছু করা হতো । তোমাদের কেউ তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারতো না। অবশেষে বলা হয়েছে যে, এ কুরআন আল্লাহভীরু মানুষদের জন্য উপদেশের | ভাপ্তার বিশেষ । তোমাদের মধ্যে যারা এ কুরআনকে অবিশ্বাস করে, আল্লাহ তাদেরকে ভালোভাবেই জানেন। এ কুরআনই হবে অবিশ্বাসীদের জন্য পরকালীন জীবনে অনুশোচনার কারণ । এ কুরআন এক মহাসত্য আল্লাহর কালাম । সুতরাং হে নবী ! আপনি আপনার প্রতিপালকের প্রশংসা ও গুণগানে মশগুল থাকুন । বিরোধিদের ঠাট্টা- | বিদ্রুপের প্রতি আপনি ভ্রক্ষেপ করবেন না। শ. শ. কু, ১৩/২৯ পারা £ ২৯ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।