শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

১. ভু-পৃষ্ঠকে প্রাণীকূলের বাসোপযোগী করে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ । ২. প্রাণী জগতের মধ্যে মানুষই হলো সবর্শেষ্ঠ প্রাণী । আর এ মানুষের জন্যই সবকিছুই সৃষ্টি করা হয়েছে । ৩, মানুষের একমাত্র কতর্ব্য হলো শুধুমাত্র আল্লাহর-ই দাসত্ব করা, এবং তারই বিধি-বিধান মেনে চলা । 8. ভু-পৃষ্ঠকে মানুষের জন্য সুযোগ করার কারণেই প্রয়োজনীয় সামখী উৎপাদন করা মানুষের জন্য সহজ হয়েছে । ৫, দুনিয়ার এ ক্ষণস্থায়ী জীবন শেষে মানুষকে আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে--এর : বিকল্প কোনো স্থান নেই । ৬. আল্লাহর বিধি-বিধান অমান্য করলে এবং তাঁর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করলে, তিনি যে কোনো মুহূর্তে ভুমিকম্প দিয়ে ভূগভে ধ্বসিয়ে দিতে পারেন । ৭. অতীতের বিদ্রোহী জাতিওলোর মতো আল্লাহ আসমান থেকে পাথর বর্ণকারী বৃষ্টি দিয়েও মানুষকে ধ্বংস করে দিতে পারেন? সুতরাং এ ভয় মনে রেখেই আল্লাহর নাফরমানী থেকে বিরত থাকতে হবে। ৮. নবী-রাসূলদের মাধ্যমে আগত আসমানী কিতাবের সতকর্বাণী উপেক্ষাকারী জাতিসমূহের করুণ পরিণতি থেকে আমাদেরকে শিক্ষা খহণ করতে হবে । ৯. দুনিয়া এবং মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর শাঙি থেকে বাঁচতে হলে সবশেষ রাসুল মুহাম্মদ সা. ও সবশেষ আসমানী কিতাব আল কুরআনের বিধি-বিধান মেনে চলতে হবে। ১০. সবর্শক্তিমান আল্লাহর কুদরত তথা শক্তি-সামর্থ্যের অসংখ্য প্রমাণ আমাদের চোখের সামনে রয়েছে। এঙলো থেকে শিক্ষা এহণ করাই বুদ্ধিমান মানুষের কাজ । ১১. শূন্যে ডানা মেলে উড়ন্ত পাখিকে বাতাসে ভাসিয়ে রাখেন একমাত্র আল্লাহ । এটাও তার কুদরতের এক নিদশর্ন । ১২. আমাদের দেখা, না দেখা সবকিছুই তিনি দেখেন । সুতরাং তার দৃষ্টি এড়িয়ে বা তার অজ্ঞাতে কোনো কিছুই ঘটতে পারে না। ১৩. আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করা অথবা আল্লাহর মুকাবিলায় সাহায্য করার কোনো শক্তিই যেহেতু নেই, সেহেতু তাঁর বিধান মেনে চলার বিকল্পও নেই । ১৪. আল্লাহ তা‘আলা যদি তাঁর সৃষ্ট মানুষের রিযিক সাময়িক বন্ধ করে দেন, তাহলে তা চালু করারও কোনো শক্তি নেই । অতএব তিনি রিযিক দিলে কেউ তা বন্ধ করারও নেই । ১৫. আল্লাহ ছাড়া কাউকে রিযিকদাতা মনে করা কুফরী । ১৬. মানুষের জন্য সঠিক ও স্বাভাবিক কাজই হলো আল্লাহর এককত্বে, বৈশিষ্্যা ও ওণাবলীতে কাউকে অংশীদার না করা এবং তার আদেশ-নিষেধ মেনে জীবন যাপন করা । ১৭. মানুষের জীবন যাপনের সঠিক ও স্বাভাবিক পথটিই হলো ইসলাম । ইসলাম ছাড়া আর | অন্য কোনো পথ আল্লাহর নিকট খহণযোগ্য নয় । | ln শ. শ. কু. ১৩/২৬ = পারা $ ২৯ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।