শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

| তাদেরকেও বনু কুরাইযার পরিণতি বরণ করতে হতো । তাদের পুরুষদেরকে হত্যা করা হতো, তাদের নারী ও শিশুদেরকে ক্রীতদাস-দাসী হিসেবে ব্যবহার করা হতো । (সাফওয়া, তাফহীম) | ৯. অর্থাৎ বনু নাধীরের অবরোধকালে অবরোধের প্রয়োজনে তাদের যে কয়টি খেজুর | গাছ কেটে ফেলেছিলো, তা আল্লাহ তা'আলার ইচ্ছায়ই সম্পাদিত হয়েছে। উল্লিখিত | আছে যে, মুসলমানরা মাত্র ছয়টি গাছ কেটেছিলো। অপর বর্ণনায় আছে যে, মাত্র | একটি: গাছ কাটা হয়েছিলো। এ থেকে এ শরয়ী বিধান পাওয়া যায় যে, যুদ্ধকালীন অবস্থায় যুদ্ধের আয়োজনে যেসব ধ্বংসাত্মক কাজ হয়ে থাকে, সেসব কাজ ‘ফাসাদ ফিল আরদ’ তথা পৃথিবীতে | বিপর্যয় সৃষ্টির পর্যায়ে পড়ে না । তবে কেবলমাত্র বিধ্বংসী ও পোড়ামাটি নীতি বাস্তবায়নের | উদ্দেশ্যে এমন কাজ-_ইসলামী শরীয়তে বৈধ বলে গণ্য নয় । (তাফহীম, কাবীর) ১০. অর্থাৎ মুসলমানদের দ্বারা তাদেরকে যেনো লাঞ্চিত ও অপমানিত করতে পারেন। মুসলমানদের দ্বারা তাদের গাছ কাটা যেমন তাদের লাঞ্চনার কারণ, তেমনি' গাছ না কেটে রেখে দেয়াও তাদের লাঞ্ছনার কারণ । গাছ কাটা লাঞ্ছনার কারণ এভাবে-_তাদের চোখের সামনে তাদের সযত্বে লাগানো গাছগুলো তাদের শক্ররা কেটে ফেলছে, অথচ তারা কিছুই করতে পারছে না। আর গাছ না কাটা তাদের লাঞ্ছনার কারণ হলো-_তাদের লাগানো ফলবান গাছগুলো ফেলে তাদেরকে চলে যেতে হচ্ছে এবং সেগুলো তাদের শত্রুদের হস্তগত হয়ে যাচ্ছে । এটা তাদের জন্য বিরাট মানসিক যন্ত্রণার বিষয় । যদি সম্ভব হতো তারা সবগুলো গাছই কেটে জ্বালিয়ে ফেলতো । যাতে মুসলমানরা এ থেকে কোনো লাভবান হতে না পারে। ১১. ‘আ-ফা' শব্দটি ‘ফাই’ শব্দ থেকে উদ্ভূত, ‘ফাই’ অর্থ ফিরিয়ে দেয়া । সুতরাং আয়াতের অর্থ হবে-_“যা কিছু আল্লাহ তাদের থেকে তার রাসূলকে ফিরিয়ে দিয়েছেন ।” এ থেকে বুঝা গেলো যে, ধন-সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তা'আলা এবং এ ধন- || সম্পদ ব্যয়-ব্যবহার করতে হবে তারই আনুগত্যে ও তারই বিধান অনুসারে ৷ এরূপ ব্যবহার শুধুমাত্র আল্লাহর মু'মিন বান্দাহরা সঠিকভাবে করতে পারে। কাফির- মুশরিকদের পক্ষে আল্লাহর বিধান অনুসারে ভোগ-ব্যবহার করা সম্ভব নয়। এ কারণেই যেসব সম্পদ কাফিরদের হাত থেকে মুক্ত হয়ে মু’মিনদের দখলে আসবে, | তার প্রকৃত অবস্থা ও মর্যাদা এই যে, এ সবের প্রকৃত মালিক-ই এসব সম্পদ আত্মসাতকারীদের হাত থেকে মুক্ত করে নিজের অনুগত বান্দাহদের হাতে দিয়েছেন। | এটাকেই ‘আ-ফা’ শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। ‘ফাই’ হলো এমন সম্পদ যা বিনা যুদ্ধে কাফিরদের হাত থেকে মুসলমানদের | হস্তগত হয়েছে। ‘গনীমত’ হলো এমন সম্পদ যা কাফিরদের সাথে যুদ্ধের বিনিময়ে |। মুসলমানদের হস্তগত হয়েছে। পারা £ঃ ২৮ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।