A HEE ERS SE SRA RRS | হয়েছে এবং তিনি সেগুলো সংশোধন করে দিয়ে তাঁদের জীবনকে নির্মল করেছেন। এটা এজন্য করা হয়েছে, যাতে নবী-রাসূলদের মানবত্ব প্রকাশিত হয় এবং সেসব পরিস্থিতিতে মানুষ নবীর জীবন থেকেই পরিস্থিতি মুকাবিলার জন্য দিক-নির্দেশনা | লাভ করতে পারে। ঙ. আল্লাহর দ্বীন সম্পূর্ণরূপে নিরপেক্ষ ও নিখুঁত ৷ মানুষের ঈমান ও আমলের বিচারে কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। কোনো মহান ব্যক্তির সাথে সম্পর্কের | কারণে বিচার কার্যে কোনো হেরফের হবে না। এ পর্যায়ে রাসূলের পবিত্র স্ত্রীগণের সামনে উদাহরণ হিসেবে নূহ আ. ও লূত আ.-এর স্ত্রীর উদাহরণ পেশ করা হয়েছে। নবীদের স্ত্রী হওয়া সত্বেও তারা আল্লাহর আযাব থেকে দুনিয়াতে রক্ষা পায়নি, আর আখিরাতেও পাবে না । অপরদিকে আল্লাহর জঘন্য দুশমন ফিরআউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তা‘আলার রহমত লাভে তিনি ধন্য হয়েছেন -_আল্লাহ তার জন্য জান্বাতের মনোরম বাগানে বাসগৃহ তৈরি করে রেখেছেন। এ পর্যায়ে মারইয়াম আ.-এর উদাহরণও পেশ করা হয়েছে। যিনি আল্লাহর পক্ষ থেকে আগত পরীক্ষায় ধৈর্যের | সাথে উত্তীৰ্ণ হয়েছেন। চ. এ সূরার আলোচনায় এটাও সুস্পষ্ট হয়ে উঠেছে যে, ওহীর মাধ্যমে কুরআন মাজীদে লিপিবদ্ধ জ্ঞান ছাড়াও অন্যান্য অনেক বিষয়ই আল্লাহ তা'আলা তীর নবীকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। যেমন হাফসা রা. কর্তৃক তার কাছে বর্ণিত রাসূলুল্লাহ || সা.-এর গোপন কথা আয়েশা রা.-কে জানিয়ে দেয়া । এ বিষয়টি কুরআন মাজীদের কোনো আয়াতে উল্লেখিত নেই যে, হে নবী! আপনার অমুক স্ত্রী তার কাছে বর্ণিত আপনার গোপন কথাটি আপনার অমুক স্ত্রীর কাছে প্রকাশ করে দিয়েছেন। কিন্তু | রাসূলুল্লাহ সা. বলেছেন যে, এটা আমাকে আমার সর্বজ্ঞানী আল্লাহ জানিয়েছেন। এ থেকে এটাই প্রমাণিত হয় যে, কুরআন ছাড়াও রাসূলের নিকট ওহী আসতো । বস্তুত রাসূলের কথা, কাজ ও অনুমোদন সবই ওহীর ভিত্তিতেই সম্পাদিত হয়েছে। [0 পারা £ ২৮: www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।