শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন GSD Se দিব, -রাসূলগণ তাদের নবুওয়াত-রিসালাতের দায়িত্বের কারণে কোনো জিনিসকেথী তা'আলার পক্ষ থেকে কোনো ইশারা-ইংগিত থাকে।তা (সেই ইংগিত) কুরআন মাজীদে তথা প্রত্যক্ষ ওহীতে থাকুক কিংবা পরোক্ষ ওহীতে সেই ইংগীত থাকুক । যেখানে কোনো মোবাহ জিনিসকে হারাম করার অধিকারও কোনো নবী-রাসূলকে দেয়া হয়নি, সেখানে কোনো হারামকে হালাল করা বা কোনো হালালকে হারাম সাব্যস্ত করার অধিকার অন্য কোনো মানুষের থাকতে পারে না। দুই £ঃ অতঃপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাহলো স্বামী-স্ত্রীর মধ্যকার গোপনীয়তা রক্ষা না করা । স্বামী-স্ত্রীর মধ্যকার একান্ত গোপন বিষয়গুলো যদি প্রকাশ হয়ে পড়ে, তাহলে দাম্পত্য জীবন ধ্বংস হয়ে যায় । রাসূলুল্লাহ সা. হাফসা রা.-এর কাছে কিছু গোপন কথা আমানত রেখে দিলেন, কিন্তু হাফসা রা. তা আয়েশা রা.-এর কাছে প্রকাশ করে দিলেন। রাসূলুল্লাহ সা. একথা জানতে পেরে রাগাধিত হলেন এবং তাদেরকে তালাক দিতে উদ্যত হলেন। তিন £ অতি সাধারণ বিষয় নিয়ে রাসূলের স্ত্রাগণের মধ্যে দ্বন্দ-কলহ দেখা দিলে তাদেরকে কঠোরভাবে এ সূরায় তিরস্কার করা হয়েছে। অতঃপর তাদেরকে এ বলে সতর্ক করে দেয়া হয়েছে যে, আল্লাহ চাইলে তার রাসূলকে বর্তমান স্ত্রীদের চাইতেও উত্তম স্ত্রীর ব্যবস্থা করতে পারেন। | চার ঃ সূরার শেষদিকে দুটো উদাহরণ পেশ করা হয়েছে-(১) একজন নেক বান্দাহর অধিনে কাফির স্ত্রীর (২) কাফির স্বামীর অধীনে একজন নেককার স্ত্রীর । এ উদাহরণ পেশ করে রাসূলের স্ত্রীগণকে জানিয়ে দেয়া হয়েছে যে, রাসূলের স্ত্রী হওয়া সত্বেও তারা কোনো কল্যাণ লাভ করতে পারবে না যদি না তাদের আমল ভালো হয়। (সাফওয়া) সূরার আলোচ্য বিষয়সমূহ থেকে যে বিষয়গুলো সুস্পষ্ট হয়ে উঠে তাহলো ক. সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ তা'আলা কোনো জিনিসকে নিজ থেকে হালাল বা হারাম করার কোনো অধিকার নবী-রাসূলদের দেননি। খ. নবী-রাসূলদের জীবনের হ্ষুদ্র থেকে ক্ষুদ্ৃতর বিষয়গুলোও আল্লাহর ইচ্ছায় সংঘটিত এবং তারই তত্ত্বাবধানে সংশোধিত ও পরিমার্জিত যাতে তাদের জীবন মানুষের জন্য অনুসরণীয় উত্তম আদর্শ হিসেবে গৃহীত হতে পারে। গ. নবী-রাসূলদের দৃশ্যমান কোনো ক্রটি-বিচ্যুতি যে পরিপূর্ণর্ূপে সংশোধিত ও পরিমার্জিত হয়ে গেছে, তা আল্লাহ তাআলা তার কালামে লিপিবদ্ধ করে রেখেছেন, যাতে করে রাসূলের জীবন মানুষের জন্য উত্তম আদর্শ হিসেবে পরিগণিত হতে কোনো প্রতিবন্ধকতা না থাকে। পারা £ঃ ২৮ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।