‘আত তাহরীম’ শব্দের অর্থ হারাম করা বা নিষিদ্ধ করা। সূরার প্রথম আয়াতের | ‘তুহাররিমু' শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে। অর্থাৎ এটা সেই সূরা যাতে | ‘তাহ্রীম' বা হারাম করার বিষয় উল্লিখিত হয়েছে। ' নাখিল্ের সময়ক্কফান্ল সূরা আত তাহরীম ৭ম হিজরী বা ৮ম হিজরী সনের কোনো এক সময় নাযিল হয়েছে, এতোটুকু নিঃসন্দেহে বলা যায়। কেননা এ সূরায় যে ঘটনার কথা উল্লিখিত | | হয়েছে, তাতে সংশ্লিষ্ট দু'জন মহিলার নামের উল্লেখ হাদীসসমূহের বর্ণনায় পাওয়া | যায়। আর এ দু'জন মহিলা হলেন রাসূলুল্লাহ সা.-এর ‘আযওয়াজুম মুতাহহারাত' | তথা পবিত্র স্ত্রীগণের অন্তর্ভুক্ত । তাদের একজন হলেন, সাফিয়া রা.__-যার সাথে | রাসূলুল্লাহ সা.-এর শুভ পরিণয় হয় খায়বার বিজয়ের পর । আর সর্বসম্মত মতানুসারে | খায়বার বিজয় হয় ৭ম হিজরী সনে। সংশ্লিষ্ট অপর মহিলা হলেন মারিয়া কিব্তিয়া রা.-_যাকে মিসর অধিপতি মুকাওকিস ৭ম হিজরী সনে রাসূলুল্লাহ সা.-এর খাদেমা | হিসেবে উপঢৌকন স্বরূপ পাঠিয়েছিলেন। আর তীর গর্ভেই ৮ম হিজরী সনের যিলহজ্জ | মাসে রাসূলুল্লাহ সা.-এর পুত্র ইবরাহীম রা. জন্মলাভ করেন। এ ঘটনা থেকেই এ সূরা নাযিল কাল নির্ধারিত হয়ে যায় । (তাফহীম) আল্োোচ্য বিষয় এ সূরায় এমন কয়েকটি সমস্যার সমাধান দেয়া হয়েছে যেগুলো রাসূলুল্লাহ সা.- এর পরিবারের সাথে সম্পর্কিত হলেও এর মূল উদ্দেশ্য মুসলিম পরিবার সৃষ্টি করা | এবং মুসলমানদের সামনে একটি আদর্শ ও সুখী পরিবারের নমুনা পেশ করা। এ পর্যায়ে কয়েকটি বিষয় এ সূরায় আলোচনা করা হয়েছে £$ এক ঃ সূরার প্রথমে রাসূলুল্লাহ সা.-কে মৃদু তিরস্কারের ভাষায় বলা হয়েছে যে, যা আপনার জন্য হালাল করা হয়েছে তাকে আপনি স্ত্রীদের সস্তুষ্টি লাভের উদ্দেশ্যে হারাম করে নিচ্ছেন কেনো ? অর্থাৎ মারিয়া কিবতিয়া রা.-কে তো আপনার জন্য হালাল করে দেয়া হয়েছে। সুতরাং আপনি আপনার অন্যান্য স্ত্রীদের মন রক্ষার জন্য তার সাথে সহবাসকে হারাম করে নিচ্ছেন কেনো ? এ থেকে এটাই প্রমাণিত হয় যে, হালাল-হারাম করা এবং জায়েয না-জায়েযের সীমা নির্ধারণ করার অধিকার-ইখতিয়ার অকাট্যভাবে ও সুনির্দিষ্টর্বপে একমাত্র আল্লাহ | |, তাআলার হাতে নিবদ্ধ । কোনো নবী-রাসূলই উক্ত অধিকার ও ইখতিয়ার রাখেন না। (| পারা £ ২৮ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।