শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আত তালাক ওয়ার পর তালাক দেয়া এবং একই সাথে তিন তালাক না দেয়াকেই “তালাকে সুনী্থী আর যদি যে তুহুরে স্ত্রীর সাথে সংগম হয়েছে, অথবা স্ত্রীর মাসিক চলাকালীন অবস্থায় তালাক দেয়া হয়, অথবা একই সাথে তিন তালাক দেয়া হয়, তাহলে এ তালাক হবে ‘তালাকে বিদয়ী’ তথা সুন্নাতের খেলাফ বা নিজেদের মনগড়া পদ্ধতির | তালাক । (আহকামুল কুরআন-_-ছাবুনী) কুরআন মাজীদের আলোচ্য আয়াত হাদীসে রাসূল এবং সাহাবায়ে কিরামের অনুসৃত আমল থেকে ইসলামী ফিকাহবিদগণ তালাকের বিস্তারিত বিধান প্রণয়ন করেছেন। তাদের প্রণীত বিধান অনুসারে তালাক প্রথমত দু'ভাগে বিভক্ত (১) তালাকে সুনী (২) তালাকে বিদয়ী । তালাকে সুন্নী আবার দু'প্রকার (১) আহসান বা সর্বোত্তম, (২) হাসান বা উত্তম। এ অনুসারে তালাক তিন ভাগে বিভক্ত -_(১) আহসান (২) হাসান ও (৩) বিদয়ী । আহসান তালাক ঃ যে তুহুরে স্ত্রীর সাথে সংগম হয়নি সেই তুহুরে এক তালাক দিয়ে ইদ্দত পূৰ্ণ হতে দেয়া অৰ্থাৎ তিন হায়েয পর্যন্ত অতিবাহিত হতে দেয়া। হাসান তালাক £ প্রত্যেক তুহুরে এক তালাক করে তিন তুহুরে তিন তালাক দেয়া । বিদয়ী তালাক £ এক সাথে তিন তালাক দিয়ে দেয়া অথবা একই তুহুরে ভিন্ন ভিন্ন সময়ে তিন তালাক দিয়ে দেয়া অথবা হায়েয অবস্থায় তিন তালাক দিয়ে দেয়া অথবা, যে তুহুরে সংগম করা হয়েছে, সেই তুহুরে তিন তালাক দেয়া-_-এর যে কোনোটাই করা হোক না কেনো, সেটাই “বিদয়ী তালাক’ তথা সুন্নাতের খেলাফ হবে এবং তালাকদাতা গুনাহগার হবে। এখানে উল্লেখ্য যে, ইসলামী ফিকাহবিদদের সম্মিলিত অভিমত হলো--সুন্নাতের খেলাফ নিয়মে তালাক দিলেও তা কার্যকরী হবে। তবে এজন্য তালাকদাতা গুনাহগার হবে। কারণ হাদীসে আছে, এক ব্যক্তি তার স্ত্রীকে এক সাথে তিন তালাক দিয়ে ফেলেছে । রাসূলুল্লাহ সা.-কে এটা জানানো হলে তিনি রেগে গিয়ে দাড়িয়ে পড়লেন এবং বললেন-_“আমি তোমাদের মধ্যে উপস্থিত থাকা অবস্থায়ও আল্লাহর কিতাব নিয়ে তোমরা খেলা করছো ।” এ থেকে বুঝা যায় যে, সুন্নাতের খেলাফ পদ্ধতিতে তালাক দিলেও তা কার্যকর হবে, না হয় রাসূলুল্লাহ সা. এমন কথা বলতেন না। অপর এক হাদীসে আছে যে, উবাদা ইবনে সামেত-এর পিতা তার স্ত্রীকে হাজার তালাক দিয়ে ফেললেন তিনি গিয়ে রাসূলুল্লাহ সা.-কে বিষয়টি জানালে রাসূলুল্লাহ সা. বললেন-_“সে আল্লাহর নাফরমানী করেছে, আর তিন তালাক দ্বারা তার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে। বাকী নয়শত সাতানব্বই তালাক যুলুম ও সীমালংঘন হিসেবে অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহ চাইলে এজন্য তাকে শাস্তি দিতে পারেন, অথবা ক্ষমাও করে দিতে পারেন।”(কাবীর, রাওয়ায়েউল বায়ান, তাফহীম) পারা £ ২৮ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।