এ সূরায় তালাকের বিধি-বিধান বর্ণিত হয়েছে বিধায় এর ‘আত তালাক’ নামকরণ | করা হয়েছে। এদিক থেকে এটা সূরার শিরোনামও বটে । ‘তালাক’ শব্দের আভিধানিক অর্থ ছেড়ে দেয়া, বিদায় করে দেয়া, বিচ্ছিন্ন করে | দেয়া । শরয়ী পরিভাষায় বিবাহ সূত্রে স্বামী কর্তৃক স্ত্রীর ওপর থেকে নিজ অধিকার প্রত্যাহার করানোকে তালাক বলা হয়। (লুগাতুল কুরআন) নাখিলেকর্স সময়ক্কাল্ল সুনির্দিষ্টভাবে এ সূরার নাযিলকাল ঠিক করা সহজ নয় ; কিন্তু এতোটুকু অবশ্যই বলা যায় যে, সূরা আল বাকারায় তালাকের যেসব আয়াত নাযিল হয়েছে, সেগুলোকে বুঝার ব্যাপারে লোকেরা যখন ভুল করতে লাগলো এবং বাস্তবেও তাদের ভুল-ভ্ৰান্তি হতে লাগলো, তখন আল্লাহ তা'আলা তাদের সংশোধনের জন্য এ সূরার | আয়াতসমূহ নাযিল করেছেন। আলোচ্য বিষয় এ সূরার পুরো অংশেই তালাক সংক্রান্ত বিধি-বিধান আলোচিত হয়েছে। এসব বিধি-বিধানের মধ্যে রয়েছে _ এক $ তালাকে সুন্নী ও তালাকে বিদয়ী সম্বন্ধে আলোচনা । এ পর্যায়ে বলা হয়েছে | যে, দাম্পত্য জীবন দুর্বিসহ হয়ে উঠলে, অতঃপর একসাথে জীবন যাপন অসম্ভব মনে | | হলে তালাকের উত্তম পন্থা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ যথাসময়ে | |] শরীয়তের বিধান অনুসরণ করে তালাক দিতে বলা হয়েছে। আর তা হলো, সহবাস | বিহীন পবিত্র অবস্থায় তালাক দিয়ে ইদ্দত শেষ হওয়া পর্যন্ত বিরত থাকা । দুই ৪ তালাকের ব্যাপারে তাড়াহুড়ো না করে সুস্থ মস্তিষ্কে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। কারণ তালাক হালাল হলেও সবচেয়ে ঘৃণিত কাজ । অনন্যোপায় অবস্থায় এটাকে হালাল রাখা হয়েছে। তিন $ ইদ্দতকে যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে, যেনো এর সময়কাল { দীৰ্ঘ হয়ে মহিলার ক্ষতি না হয়। আবার সময় সংক্ষিপ্ত হয়ে ‘বংশধারা’ তথা ‘নসব' | মিশ্রিত হয়ে না যায় । পারা £ঃ ২৮ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।