শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন Gx» সূরা আল হাশর r= eel] [| দুই ৪ পঞ্চম আয়াতে বলা হয়েছে যে, সামরিক প্রয়োজনে শত্রুদের অঞ্চলে যেসব] ধ্বংসাত্বক কার্যকলাপ পরিচালিত হয়, সেসব কাজ আল কুরআনে নিষিদ্ধ ‘ফাসাদ | ফিল আরদ'’ তথা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে শামিল নয়। তিন ঃ যুদ্ধ অথবা সন্ধির ফলে যেসব জায়গা-জমি ও সহায়-সম্পদ ইসলামী রাষ্ট্রের অধিকারে আসবে, সেসব জায়গা-জমি ও সহায়-সম্পদ কিভাবে বিলি বণ্টন হবে তার বিধি-বিধান ৬ থেকে ১০ আয়াতে বলে দেয়া হয়েছে। কেননা ইয়াহুদী গোত্র বনু নাযীরের পরিত্যক্ত এলাকাটি ইসলামী রাষ্ট্রের প্রথম বিজিত অঞ্চল । চার ঃ বনু নাধীর যুদ্ধ চলাকালে মুনাফিকদের ভূমিকা এবং তাদের এসব ভূমিকা গ্রহণের মূল কারণ সম্পর্কে ১১ থেকে ১৭ আয়াতে আলোচনা করা হয়েছে। পাঁচ £ সূরার শেষ রুকৃূ’ তথা ১৮ থেকে ২৪ পর্যন্ত আয়াতে উপদেশ দান করা হয়েছে। এ উপদেশ দান করা হয়েছে এমন সব লোককে যারা ঈমানের মৌখিক দাবী করে বসে আছে, অথচ ঈমানের প্রাণশক্তি থেকে তারা বঞ্চিত রয়ে গেছে। অতঃপর ঈমানের মূল দাবী, তাকওয়া ও ফাসেকীর মধ্যকার পার্থক্য, আল কুরআনকে মেনে চলার দাবী করার গুরুত্ব এবং যে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেয়ার দাবী করা হয়, ভার গুণ-বৈশিষ্ট্য সম্পর্কে উপদেশ দান করা হয়েছে। 0 পারা 8৪ ২৮ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।