দি সর্বপ্রকার দোষক্রটি থেকে মুক্ত এক সত্তা । বিশ্ব-জগতের সবকিছুই তার গুণগান করেছে। বলা হয়েছে যে, এ বিশ্ব-জগত এবং এর মধ্যকার যাবতীয় সৃষ্টিরাজি-_এগুলো | উদ্দেশ্যহীন সৃষ্টি নয়, এর পেছনে রয়েছে মহান সৃষ্টা আল্লাহ তা'আলার এক মহৎ উদ্দেশ্য । পৃথিবীতে মানুষ সৃষ্টি সে মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই ৷ মানুষ মু'মিন বা কাফির যা কিছু সে হতে চাইবে, আল্লাহ তাকে সে স্বাধীনতা দিয়েছেন এবং তাকে তার ইচ্ছা-শক্তিকে একটা সীমা পর্যন্ত প্রয়োগের ক্ষমতা দিয়েছেন। আর এজন্যই তার ইচ্ছা-শক্তি প্রয়োগের ফলাফল সে অবশ্যই ভোগ করবে। বলা হয়েছে যে, মানুষকে অবশ্যই তাকে দেয়া স্বাধীনতার প্রয়োগ সম্পর্কে জবাবদিহি করতে হবে। তাকে অবশ্যই তার স্রষ্টা ও প্রতিপালকের সামনে হাজির হতে হবে, যিনি বিশ্ব-জগতের সবকিছু অবগত । এমনকি মানুষের মনের গভীর কোণে লুকানো বিষয় সম্পর্কেও অবগত । অতঃপর অতীতের বিধ্বস্ত জাতিসমূহের প্রতি আলোকপাত করা হয়েছে। এসব জাতি ইতিহাসের বিষয় হয়ে আছে। একের পর এক এদের উত্থান ও পতন হয়েছে দুনিয়ার বুক থেকে তাদের নাম-নিশানা মুছে গিয়েছে। মানুষের দৃষ্টিতে তাদের ধ্বংসের যত | কারণই থাকুক না কেনো, আল্লাহর নিকটই রয়েছে তার যথার্থ কারণ । এসব জাতির ধ্বংসের দুটো কারণ এখানে উল্লিখিত হয়েছে প্রথম কারণ হলো-_-তাদেরকে পথ দেখানোর জন্য আন্তাহ কর্তৃক তাদের কাছে পাঠানো নবী-রাসূলদের কথা মেনে চলতে অস্বীকার করা । যার ফলে তারা বিভিন্ন ভুল পথে চলে নিজেদের ধ্বংসকে তরান্বিত করেছে। দ্বিতীয় কারণ হলো--তারা আখিরাতের চিরন্তন জীবনকে অস্বীকার করেছে। যার ফলে তাদের দুনিয়ার জীবনে এসেছে বিকৃতি, নৈতিক অধঃপতন এবং তাদের কাজ- কর্মে ঢুকে পড়েছে কলুষতা ও নোংরামী ৷ ফলে আল্লাহর আযাব এসে তাদের থেকে দুনিয়াকে পবিত্র করেছে। এ পর্যায়ে কুরআন অস্বীকারকারীদেরকে সতর্ক করা হয়েছে যে, তারা যদি অতীতের জাতিসমূহের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করে অনুরূপ আযাব থেকে রক্ষা পেতে চায়, তাহলে আল্লাহ প্রদত্ত হিদায়াতের পথ অনুসরণ করতে হবে। তাদেরকে আরো বলা হয়েছে যে, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এবং সেদিন আগের-পরের সকল মানুষই হাশরের ময়দানে একত্রিত হবে। সেদিন সকলের উপস্থিতিতেই হার-জিতের বিষয়টি সুস্পষ্ট হয়ে যাবে এবং কারা মু'মিন ও সৎকর্মশীল ছিলো, আর কারা অবিশ্বাসী ও | মিথ্যাবাদী ছিলো তা পরিষ্কার হয়ে যাবে এবং তার ভিত্তিতেই মু’মিনদেরকে চির স্থায়ী জান্নাত আর কাফিরদেরকে চিরস্থায়ী জাহান্নামের অধিকারী বানিয়ে দেয়া হবে। | অতঃপর মু’মিনদেরকে এ বলে নসীহত করা হয়েছে _ পারা 8 ২৮ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।