শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

'' শব্দে শব্দে আল কুরআন সূরা আল মুনাফিকুন [}" মোটকথা, দুনিয়ার কাজে এমন মশগুল হয়ে যাওয়া, যদ্দরুন আল্লাহকেই ভুলে] | যায়-_ফরয, ওয়াজিব কাজে বিশ্ব ঘটে__একজন মু'’মিনের জন্য এটা কখনো উচিত | | নয়। আর তাই আয়াতের শেষাংশে বলা হয়েছে__-“যারা (দুনিয়ার কাজে) এমনভাবে মশগুল হয়ে আল্লাহর যিকির থেকে গাফিল হয়ে পড়ে, তারাই ক্ষতিগ্রস্ত ।” ১৯. অর্থাৎ আল্লাহর দেয়া রিযিক থেকে আল্লাহর পথে বা কল্যাণমূলক কাজে ব্যয় করো মৃত্যুর আলামত উপস্থিত হওয়ার আগে । কারণ মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে তখন আল্লাহর পথে খরচ করার সুযোগ আর না-ও পেতে পারো। তখন আফসোস করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না । (ফাতহুল কাদীর) ২০. অর্থাৎ মৃত্যু এসে পড়লে সকলেই আবারো সময় চাইবে এবং প্রতিজ্ঞা করবে যে, সময় পেলে দান-সাদকাহ করবে এবং নেক্‌কার হয়ে যাবে। সব সীমালংঘনকারী লজ্জিত হয়ে পড়বে এবং অতীতের ভুল শুধরে নেয়ার জন্য সময় চাইবে কিন্তু আফসোস তাদেরকে জবাবে বলা হবে-_-“যখন কারো মৃত্যুর নির্দিষ্ট সময় এসে পড়ে, তখন আল্লাহ তাকে কখনো অবকাশ দেন না। আর তোমরা যা কিছু করো, সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি ওয়াকেফহাল ৷” (ইবনে কাসীর) এ আয়াতে মৃত্যু আসার আগেই দান-সাদকাহ করতে ও ইবাদাত-বন্দেগীতে লিপ্ত হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। ইবনে আব্বাস রা. বলেছেন, “যে ব্যক্তির বায়তুল্লাহর হজ্জ করার এবং যাকাত ওয়াজিব হবার মতো সম্পদ রয়েছে, কিন্তু সে হজ্জও করলো না এবং যাকাতও দিলো না, অতঃপর যখন তার মৃত্যু এসে পড়বে, তখন সে আবার সময় চাইবে।' একথা শুনে এক লোক ইবনে আব্বাস রা.-কে বললো, ‘আল্লাহকে ভয় করো যা ইচ্ছা তা মনগড়াভাবে বলো না, সময় চাইবে তো কাফিররা’'। তখন ইবনে আব্বাস রা. বললেন-_-“আমার বক্তব্যের পক্ষে তোমাদের সামনে কুরআন তিলাওয়াত করছি,” এ বলে তিনি সূরা মুনাফিকূনের আলোচ্য আয়াত পড়ে শুনালেন। (সাফওয়া) ১. এতিকৃল বা অনুকুল সকল অবস্থাতেই আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলাই হলো আল্লাহর যিকির বা স্বরণ । ২. সবা্বস্থায় আল্লাহর স্বরণকে অত্তরে জাগরুক রাখাই মু'মিনের কতর্ব্য । প্রকৃত মু'মিন ধন- সম্পদ ও সম্ভান-সম্ভতির মায়ায় আল্লাহকে কখনো ডুলে যেতে পারে না। ৩. ধন-সম্পদ ও সত্তান-সব্ততির মায়ায় পড়ে যারা আল্লাহর আদেশ-নিষেধ ডুলে গিয়ে মনগড়া জীবন যাপন করবে, শেষ বিচারের দিন তারাই হবে চুড়া্ভাবে ক্ষতিএত্ত / 8৪. ধন-সম্পদ ও সত্তান-সত্ততি আল্লাহ-ই দান করেন । সুতরাং ধন-সম্পদ আল্লাহর নির্দেশিত পথে খরচ করতে হবে । আর সত্ভান-সন্ততির মহববতে আল্লাহ প্রদত্ত সীমা লংঘন করা যাবে না। ৫. মৃত্যু এসে পড়ার আগের জীবনকালকে গনীমত মনে করে আল্লাহর দেয়া ধন-মাল আল্লাহর পারা £ ২৮ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।