শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

| ক্ষমা করবেন না এবং হেদায়াতের পথও দেখাবেন না। ১৪. এতে বুঝা গেলো যে, মাগফিরাত ও হিদায়াত লাভে আগ্রহী লোকদের জন্যই দোয়া কল্যাণকর হতে পারে। যারা স্বেচ্ছায় সজ্ঞানে নাফরমানী ও ফাসিকীর পথ | অবলম্বন করে নিয়েছে, তাদের জন্য অন্য কেউ তো দূরের কথা, স্বয়ং রাসূলে করীম | সা.-এর দোয়াও আল্লাহর দরবারে গৃহীত হবে না। আর যারা হিদায়াত পেতে চায় না, | তাদেরকে হিদায়াত দান করা আল্লাহর নিয়ম নয়। আল্লাহর নিয়ম হলো যারা হিদায়াত পেতে চান, তাদেরকেই হিদায়াত দান করা৷ (তাফহীম) ১৫. এ উক্তিটি ছিলো আবদুল্লাহ ইবনে উবাই-এর ৷ সে মুহাম্মাদ সা. ও তার সঙ্গী- | সাথীদেরকে হীন ও নীচ এবং নিজে ও নিজের মুনাফিক সাথীদের সম্মানিত মনে করে বলেছিলো-_- ‘আমরা মদীনায় পৌছে এ কুলাংগারদেরকে মদীনা থেকে বের করে দেবো ।' (ফাতহুল কাদীর, রুহুল কুরআন, সাফওয়া) যায়েদ ইবনে আরকাম বলেন-_“আমি যখন আবদুল্লাহ ইবনে উরাই-এর একথা রাসূলুল্লাহ সা.-কে বললাম এবং সে যখন স্পষ্ট ভাষায় একথা অস্বীকার করলো এবং | কসম করলো, তখন আনসার সমাজের বয়স্ক লোকেরা ও আমার নিজের চাচা আমাকে কঠোর ভাষায় তিরক্কার করলেন। এমনকি আমিও যেনো অনুভব করলাম যে, রাসূলুল্লাহ সা. আমাকে বুঝি মিথ্যাবাদী এবং আবদুল্লাহ ইবনে উবাইকে সত্যবাদী মনে করছেন। এজন্য আমার এমন দুঃখ হলো, যা জীবনে আর কখনো হয়নি। আমি দুঃখিত অন্তরে নিজের ঘরে বসে থাকলাম । পরে যখন এ আয়াতটি নাযিল হলো তখন রাসূলুল্লাহ সা. আমাকে ডেকে পাঠালেন । আমি তার সামনে উপস্থিত হলে {তনি হাসতে হাসতে আমার কান ধরে বললেন, ‘ছেলেটির কান সত্যই শুনেছিলো। আল্লাহ নিজেই তার | সত্যতা স্বীকার করেছেন ।” (ইবনে জারীর, তিরমিযী, তাফহীম) ১৬. অর্থাৎ সন্মান-মর্যাদা মূলতঃ আল্লাহ, তার রাসূল ও মু’মিনদের জন্য ৷ কিন্তু এ | মুনাফিকরা তা অবহিত নয় । আল্লাহর সম্মান-মর্যাদা আল্লাহর দীনের শত্রুদেরকে পরাজিত করায় । রাসূল সা.-এর মর্যাদা অন্যসব দীনের ওপর আল্লাহর দীনকে বিজয়ী করায় এবং মু'মিনদের মর্যাদা | হলো আল্লাহর দীনের শত্রুদের ওপর আল্লাহ কর্তৃক সাহায্য-সহযোগিতা দান করায়। | (রুহুল কুরআন) | মূলতঃ সকল সম্মান-মর্যাদা আল্লাহর সত্তার জন্য নির্দিষ্ট । রাসূলের মর্যাদা | রিসালাতের জন্য এবং মু'মিনদের মর্যাদা তাদের ঈমানের জন্য৷ কিন্তু প্রকৃত সম্মান- | | মর্যাদায় কাফির, মুশরিক ও মুনাফিকদের কোনো অংশ নেই । (তাফহীম) পারা £৪ ২৮ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।