শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

থেকে বেঁচে থাকা সহজ হবে। ১৩. আমাদেরকে অবশেষে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে-_-এতে কোনো সন্দেহ-সংশয়ের অবকাশ নেই । সৃতরাং তার হিসেব দেয়ার প্রভৃতি এখন থেকে খহণ করাই বুদ্ধিমানের কাজ । ১৪. রাত-দিনের আবর্তন তিনি করান, তিনি মানুষের অত্তরের নিড়ত কোণের খবর জানেন । সুতরাং তার নিকট থেকে কোনো কিছু গোপন রাখার সাধ্য কারো নেই । . ১৫. আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, সৎকর্ম করা এবং আল্লাহর পথে আল্লাহর দেয়া সম্পদ থেকে ব্যয় করা-ই খাঁটি মু'মিনের কাজ । ১৬. আল্লাহ তাআলা মু'মিনদেরকে তাদের ঈমান ও সৎকর্মের যথাযথ প্রতিদান দেবেন _ এতে কোনো সন্দেহ নেই । ১৭. নিজেদেরকে মু'মিন বলে পরিচয় দানের পরে আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করণে অনিচ্ছা পোষণ করা ঈমান-বিরোধী কাজ । ১৮. আল্লাহ তা'আলা মানুষকে শির্ক ও কুফরীর অন্ধকার থেকে হিদায়াতের আলোকময় রাজ পথে নিয়ে আসার জন্য অসংখ্য সুস্পষ্ট নিদশর্ন আমাদের প্রতি নাযিল করেছেন । অতএব ঈমান ও সৎকর্মের বিকল্প নেই । ১৯. সকল ধন-সম্পদের মূল মালিক আল্লাহ । তাঁর ইচ্ছানুসারে ব্যয় করার জন্য মানুষকে সাময়িকভাবে প্রতিনিধি করা হয়েছে । তার দেয়া সম্পদ তাঁর ইচ্ছানুসারে ব্যয় করাই মানুষের কাজ । ২০. আল্লাহর সম্পদ আল্লাহর পথে ব্যয় করার মাধ্যমে মানুষ আখিরাতে লাভ করবে উত্তম বিনিময় । এ সুযোগ হারানো বুদ্ধিমানের কাজ নয় । ২১. কোনো মানুষের হাতেই কোনো সম্পদ চিরস্থায়ী থাকে না । ইচ্ছায় হোক বা অনিচ্ছায় মৃত্যুর সাথে সাথে সম্পদ অন্যদের হাতে চলে যায় । সৃতরাং বল্ল সময়ের মধ্যে যা কিছু আল্লাহর পথে খরচ করা হবে, তা-ই হবে সঞ্চয় । ২২. মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর পথে জিহাদে নিজেদের সম্পদ ব্যয় করেছে, তাদের মযার্দা ওদের চেয়ে অনেক বেশী, যারা মক্কা বিজয়ের পরে ব্যয় করেছে । ২৩. আল্লাহ তা‘আলা উভয়ের দানের বিনিময়ে উত্তম পুরষ্কার দানের ওয়াদা করেছেন । আল্লাহর এ ওয়াদা নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই । ২৪. সকল যুগেই ইসলামী আন্দোলনের জন্য ব্যয়কারীদের উদ্দেশ্যে আল্লাহ এ ওয়াদা দিয়েছেন । ২৫. সকল যুগেই বিজয় পুব ও বিজয় পরবর্তী ব্যয়কারীদের মধ্ার্দার পাথর্ক্য অবশ্যই থাকবে । 0 www.boikilab bRYyspot.com

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।