শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ | এটা নয় যে, একথা শুধুমাত্র মক্কা বিজয়ের ক্ষেত্রে প্রযোজ্য । এটা একটা মূলনীতি | পৃথিবীর যেখানে ও যখন ইসলামকে বিজয় করার আন্দোলন শুরু হবে, তখন আন্দোলনের গঠনকালীন ঝুঁকিপূর্ণ সময়কালের ত্যাগী কর্মীদের মর্যাদা এবং আন্দোলন সুসংগঠিত হয়ে যাবার পরবর্তীকালীন কর্মীদের মর্যাদা আল্লাহর দরবারে সমান হতো না। ১৫. অর্থাৎ মর্যাদা বাড়িয়ে দেয়া বা কমিয়ে দেয়ার ব্যাপারটা আল্লাহ অন্ধভাবে করেন না৷ আল্লাহ তোমাদের বাহ্যিক কাজকর্ম এবং অন্তরের অবস্থা ভালোভাবেই জানেন। সুতরাং তিনি যাদের মর্যাদা বাড়িয়ে দেন, তাদের নিষ্ঠাপূর্ণ কাজ দেখেই বাড়িয়ে দেন। আর যাদের মর্যাদা কমিয়ে দেন, তা-ও তাদের অবস্থা জেনেই কমিয়ে দেন। ১ম রুকৃ’ (১-১০ আয়াত)-এর শিক্ষা ১. আসমান-যমীনের দৃশ্যমান বা অদৃশ্যমান সকল সৃষ্টিই সাবর্্গণিক আল্লাহর প্রশংসা এবং পবিৱতা-মহিমা ঘোষণারত অবস্থায় আছে । ২. কালের সৃচনালয থেকে আল্লাহর এ তাসবীহ বা পবিত্রতা-মহিমা ঘোষিত হয়ে আসছে, বর্তর্মানেও এ ঘোষণা চলছে, কিয়ামত পযর্্ত এবং অনভ্তকাল পধর্ তা চলতে থাকবে । ৩. আল্লাহ তা‘আলার-ই পবিত্রতা-মহিমা সবর্দা ঘোষণা করা মানুষের জন্য অপরিহার্য কর্তব্য, কারণ তিনিই একমাত্র অপ্রতিরোধ্য মহাপরাক্রমশালী ও মহাশক্তির অধিকারী এবং তিনিই একমাত্র প্রজ্ঞাময় সভা ।/ ৪. আল্লাহ তা'আলার তাসবীহ এজন্যও পাঠ করতে হবে, কেননা আসমান-যমীনের সাবর্ভৌম মালিক তিনি এবং জীবন দেন তিনি ও মৃত্যুও তিনি দেন । ৫. জীবন-মৃত্যু দেয়ার ব্যাপারে এবং সবর্ববিষয়ে তিনিই সবর্শক্তিমান । তাই সদা-সবর্দা তারই তাসৰীহ পাঠ করতে হবে । ৬. যখন কিছু ছিলো না তখন একমাত্র আল্লাহ-ই ছিলেন এবং যখন কিছুই থাকবে না তখন তিনিই একমাত্র থাকবেন । তাই তার পবিত্রতা মহিমাই-ই সবর্দা ঘোষণা করতে হবে। ৭. পৃথিবীর সকল বসতেই তাঁর নৃর প্রকাশযান, তাই তিনি প্রকাশ্য সকল কিছুর চেয়ে প্রকাশ্য । মানুষ তাঁর ইন্দীয় দিয়ে তার সভাকে অনুভব করতে পারে না, তাই তিনি সকল গোপনের চেয়ে গোপন । অতএব পবিত্রতা-মহিমা তারই ঘোষণা করতে হবে। ৮. আল্লাহ আসমান-যমীনকে সময়ের ছয়টি অধ্যায়ে সৃষ্টি করেছেন_ তিনি তাদের স্রষ্টা, পরিচালক, ব্যবস্থাপক এবং সাবর্ভৌম মালিক । তাঁর সাবর্ভৌমত্বে কোনো অংশীদার নেই । তাই তিনি ছাড়া পবিত্রতা ও প্রশংসার পাত্র কেউ নেই । ৯. আল্লাহ তা‘আলা আসমান-যমীনের মতো তাঁর বিশাল সৃষ্টির যেমন প্রতিপালক-ব্যবস্থাপক, তেমনি তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্ৃতর সৃষট্টির-ও প্রতিপালক ও ব্যবস্থাপক । ১০. আল্লাহর ইচ্ছা ও ব্যবস্থাপনায়-ই ক্ষুদ্ব থেকে ক্ষুদ্র বীজের অঙ্কুরোদগম হয় এবং নদী-সাগরের পানি বাষ্প হয়ে ওপরে উঠে যায় এবং পুনরায় বৃষ্টিকূপে যমীনে পতিত হয়। ১১. বিশাল থেকে বিশালতর এবং ক্ষুদ্ব থেকে ক্ষুদ্বতর কোনো কিছুই আল্লাহর জ্ঞান ও ক্ষমতার | | বাইরে নেই । সুতরাং সকল প্রশংসা ও পবিত্রতা একমাত্র তাঁরই । www.boikflB®.biSdspot.com

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।