শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ [তার খলীফা বা প্রতিনিধি হিসেবে তাকে ব্যবহার করার অনুমতি দান করা হয়েছে | এসব অর্থ-সম্পদ চিরদিন একজনের হাতে থাকে না। সময়ের আবর্তনে একজন থেকে | অন্য জনের হাতে চলে যায়। এর মধ্যে যা কিছু আল্লাহর পথে ব্যয় করা হয়, সে | অংশই তোমাদের অধিকারে থাকাকালে আল্লাহর কাজে লাগে। আল্লাহর পথে জান-মাল ব্যয় করা ইসলামের অনুকূল অবস্থায় যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ । তেমনি প্রতিকূল অবস্থায় এ কাজের গুরুত্ব অত্যন্ত বেশী গুরুত্বপূর্ণ । ইসলাম ও কুফরের দ্বন্দ চিরস্তন। এ দ্বন্দ ইসলামের বিজয় লাভের সম্ভাবনা যেমন কখনো দেখা যায়, তেমনি ইসলামের বিপর্যয়ের আশংকাও কখনো দেখা যায় । গুরুত্বের দিক থেকে এ দু'অবস্থা সমান নয়। ইসলামের দুর্বল অবস্থার জন্য জান- অনেক বেশী মূল্যবান। আখিরাতে এ উভয় শ্রেণীর মর্যাদা সমান হবে না। এরপর বলা হয়েছে যে, আল্লাহর পথে যেসব সম্পদ ব্যয় হবে তা আল্লাহ নিকট কর্জ হিসেবে বিবেচিত হবে। আর আল্লাহ এ সম্পদকে কয়েকগুণ বৃদ্ধি করে ফেরত তো দিবেন-ই অধিকন্তু নিজের পক্ষ থেকে এমন অতিরিক্ত পুরস্কার দেবেন, যা বান্দাহ কল্পনাও করতে পারে না। যেসব মু’মিন বান্দাহ আল্লাহর পথে সম্পদের কুরবানী করছে, তারাই আখিরাতের নূর লাভ করবে। অপরদিকে যারা দুনিয়াতে নিজেদের স্বার্থ চিন্তায় মশগুল এবং যারা পার্থিব দুনিয়াতে ইসলামের জয় পরাজয় নিয়ে মাথা ঘামাতে প্রস্তুত নয়, সেসব স্বার্থ পূজারী মানুষ মুনাফিক হিসেবে সেখানে বিবেচিত হবে। যদিও তারা দুনিয়াতে মুসলমান পরিচয়ে মু'মিনদের সাথে মিলে-মিশে বাস করছে। তারা সেখানে মু'মিনদের থেকে আলাদা হয়ে যাবে। তারা ‘নূর’ থেকে বঞ্চিত হয়ে অন্ধকারে পথ হাতড়াতে থাকবে । অতপর বলা হয়েছে যে, দুনিয়া পূজারী পাথরের মতো কঠিন হৃদয়ের অধিকারী আহলে কিতাবের মতো হওয়া মু’মিনদের জন্য সমীচীন নয়। আল্লাহর কথা শুনে তো মু’মিনদের অন্তর বিগলিত হয়ে যাবে এবং আল্লাহর নাযিলকৃত সত্য বিধানের প্রতি তারা নিঃসংকোচে আনুগত্য প্রদর্শন করবে। সেসব মু'মিন বান্দাহ কোনো প্রকার লোক দেখানোর মনোভাবছাড়া নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে নিজেদের অর্থ-সম্পদ ও জীবন আল্লাহর পথে ব্যয় করবে, তারাই আল্লাহর কাছে ‘সিদ্দীক’ ও “শাহীদ'’ হিসেবে গণ্য হবে। বলা হয়েছে যে, আখিরাতের মুকাবিলায় দুনিয়ার জীবন মুহূর্তের চাকচিক্যময় খেল- তামাশা ও ধোকার উপকরণ ছাড়া কিছু নয় । দুনিয়ার অর্থ-সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি ও মান-মর্যাদা সবই নিতান্ত ক্ষণস্থায়ী। যেমন কোনো শস্যক্ষেত প্রথমে সবুজ সতেজ দেখা যায়, তারপর ক্রমেই তা বিবর্ণ হয়ে পড়ে এবং পরিশেষে ভূষিতে পরিণত হয়। | www.boikitfBlctspot.com

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।