শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ সূরা আল হাদীদ-মাদানলী আয়াত $£ ২৯ ক্ুকু’ £ ৪ ন্বামকুন্নপ ‘হাদীদ’ শব্দের অর্থ ‘লোহা' এবং ‘ধারালো’ সূরায় ২৫ আয়াতে উল্লিখিত ‘আল হাদীদ’ শব্দটি দ্বারা এর নামকরণ করা হয়েছে। | নাখিলের সময্সকালল এ সূরাটি মাদানী । এটা নাযিলের সময়কাল হলো হিজরী ৪র্থ ও ৫ম সালের মধ্যবতী কোনো এক সময়ে । এটা ছিলো এমন একটি সময় যখন কাফিররা মদীনার ক্ষুদ্র ইসলামী প্রজাতস্তরকে চতুর্মুখী আক্রমণ করে ধ্বংস করে দেয়ার অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলো । এমন পরিস্থিতিতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুসলমানদের জান-মাল কুরবানী করার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছিলো । আল্লাহ তা‘আলা এ ‘কথা বলেই মু’মিনদেরকে উদ্ুদ্ধ করেছেন যে, যারা ইসলামের বিজয়ের আগে সংকটকালীন পরিস্থিতিতে নিজেদের জান-মাল কুরবানী করবে-_বিজয়ের পরের লোকেরা তাদের সমমর্যাদা কখনো লাভ করতে পারবে না। হযরত আনাস রা. কর্তৃক এ সূরার ১৬ আয়াত-এর ব্যাখ্যায় বর্ণিত একটি হাদীস থেকে জানা যায় যে, কুরআন নাযিলের সূচনা থেকে.নিয়ে ১৭ বছর পর উক্ত আলোড়ন সৃষ্টিকারী আয়াতটি নাযিল হয়। এ হাদীসের বর্ণনা অনুসারেও এ সূরার নাযিলের সময়কাল চতুর্থ ও পঞ্চম হিজরী সালের মধ্যবর্তী কোনো এক সময় বলে নির্ধারিত হয়। আলোচ্য বিষয় এ সূরার মূল আলোচ্য বিষয় হলো ঈমানের হাকীকত বা ঈমানের মৌলিক তাৎপর্য সম্পর্কে মু'মিনদেরকে অবহিত করা । এ পর্যায়ে বলা হয়েছে যে, ঈমানের মৌখিক দাবী এবং বাহ্যিক কিছু আচার-অনুষ্ঠান পালন করাই প্রকৃত ঈমান নয় ; বরং ঈমানের মূলকথা হলো-_সকল প্রতিকূল বা অনুকূল সকল পরিস্থিতিতে আল্লাহ ও তার রাসূলের প্রতি অনুগত থাকা এবং প্রয়োজনে নিজেদের জানমাল সর্বস্ব ত্যাগের জন্য প্রস্তুত থাকা । যার মধ্যে এ মানসিক চেতনা ও প্রেরণা সৃষ্টি হয়নি, তার ঈমানের মৌখিক দাবী ও বাহ্যিক কিছু আচার-অনুষ্ঠান পালন প্রকৃত ঈমান বলে প্রমাণিত হয় না। যে ব্যক্তি আল্লাহ ও তার দীনের পরিবর্তে নিজের সম্পদ ও জীবনকে বেশী ভালোবাসে তার ঈমান আল্লাহর নিকট কোনো মর্যাদা পেতে পারে না। উপরোক্ত উদ্দেশ্যে সর্বপ্রথম আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে। অতপর বলা হয়েছে যে, আল্লাহর পথে অর্থ-সম্পদ ব্যয় করাই হচ্ছে ঈমানের অনিবার্য দাবী । এ ব্যাপারে গড়িমসি করা বা টাল-বাহানা করা ঈমানের দাবীর পরিপন্থি । কারণ, এসব । অৰ্থ-সম্পদ আল্লাহই দান করেছেন। এসবের আসল মালিক আল্লাহ্‌ । মানুষ দুনিয়াতে | www.boiKteth .bRYspot.com

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।