শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

লা CO) sla EAI AEB i BE TA PE তোমরা কি ভেবে দেখেছো সে সম্পর্কে, যে বীজ তোমরা বপন করো? £5U-সৃষ্টি সম্পর্কে ; /,8/-প্রথমবার ; 595% 9,5-(5১১5১7১+৩]+৩)-তবে কেনো (তা থেকে) শিক্ষা গহণ করছো না 4:৮5|-(=%০+৩৮+1)-তোমরা কি | ভেবে দেখেছো ; &-সে সম্পর্কে যে; ১, -বীজ তোমরা বপন করো। ২৬. অর্থাৎ দুনিয়াতে তোমাদের জন্য, প্রবৃদ্ধি, মৃত্যু এবং তোমাদের আকার- ; তোমাদের অঙ্গ-প্রত্যংগের জন্য নির্ধারিত নিয়ম-বিধান সবই আমার নির্ধারিত । আমি চাইলে এসব বিধি-বিধান সবই পরিবর্তন করে দিতে পারি এবং নতুন কোনো বিধান প্রবর্তন করে দিতে পারি। আমি যখন চাইব তখন তোমাদের জন্য মৃত্যুর বিধান উঠিয়ে দেবো, তখন তোমরা আর মরবে না। দুনিয়াতে তোমরা একটা সীমা পর্যন্ত শাস্তি সহ্য করতে পার, তার বেশী হলে তোমাদের মৃত্যু হয় ; কিন্তু আমি তোমাদের জন্য এমন বিধান আখিরাতে প্রণয়ন করবো যে, তখন তোমাদের ওপর যত কঠিন আযাব আসুক না কেনো, তোমাদের মৃত্যু হবে না। আবার দুনিয়াতে তোমরা একটি বিশেষ মাত্রা পর্যন্ত সুখ-সম্তোগ করতে পারো, তার বেশী ভোগ করার মতো তোমাদের শারীরিক ক্ষমতা নেই । কিন্তু পরবর্তীতে আমি তোমাদের শারীরিক ক্ষমতা এমন বাড়িয়ে দিতে পারি যে, যত বেশী ইচ্ছা তোমরা ভোগ-বিলাসিতা করতে সক্ষম হবে। দুনিয়ার নিয়মে তোমাদের শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, অবশেষে মৃত্যু আছে ; কিন্তু পরবর্তীতে আমি তোমাদেরকে চিরযুবক ও মৃত্যুঞ্জয় করে দিতে পারি । তাছাড়া দুনিয়াতেও তোমাদের বর্তমান আকৃতি পরিবর্তন করে দিতে পারি, যেমন বিগত উম্মতের মধ্যে আকৃতি পরিবর্তিত হয়ে বানর ও শুকরে পরিণত হওয়ার আযাব এসে গেছে। তোমাদেরকে পাথর ও জড় পদার্থের আকারেও পরিণত করে দেয়া যেতে পারে। ২৭. অর্থাৎ তোমাদের প্রথম সৃষ্টির পর্যায়ক্রমগুলো সম্পর্কে তোমাদের তো মোটামুটি ধারণা রয়েছে যে, তোমাদের পিতার নিক্ষিপ্ত শুক্রবিন্দু থেকে একটি শুক্রকীট মাতার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে মাতার জরায়ুতে স্থান লাভ করে এক বিস্ময়কর প্রক্রিয়ায় তোমাদের সৃষ্টি হয়েছে। এই যে তোমাদের সৃষ্টি প্রক্রিয়া-_এটা কি মৃতকে জীবিত করে উঠানোর চেয়ে কম অলৌকিক । কিন্তু তোমরা এসব বিশ্ময়কর ঘটনাগুলো দেখার পরও এ থেকে শিক্ষা গ্রহণ করছো না। তোমার সামনে দিনরাত অসংখ্য অলৌকিক ঘটনা সংঘটিত হচ্ছে, যা আল্গাহর অসীম ক্ষমতা কুদরতের সাক্ষী হয়ে আছে, তারপরও তোমরা মৃত্যুর পরের জীবন তথা হাশর-নশর ও জান্নাত-জাহান্নাম সম্পর্কে দৃঢ় বিশ্বাস পোষণ করছো না। www.boikfigb RYspot.com

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।