শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

EOL Sn Sly Kel lb [টিঅত্তরে ইচ্ছা পোষণের সাথে সাথেই তা সামনে হাজির হয়ে যাবে। আর সেখানেী| সেসব নিয়ামতরাজি ভোগ-বিলাসে কোনো বাধা প্রদানকাঁরীও থাকবে না এবং কারো থেকে অনুমতি নেয়ারও প্রয়োজন হবে না। ১৭. অর্থাৎ দুনিয়ার যেসব নারী তাদের সৎকর্মের ফলে আখিরাতে জান্নাত লাভ করবে, তারা দুনিয়াতে যতই কুশ্রী, কদাকার ও বৃদ্ধা থেকে থাকুকনা কেনো, জান্নাতে আল্লাহ তা'আলা তাদেরকে নতুন করে ষোড়শী, তরুণী, সুন্দরী ও লাবণ্যময়ী করে সৃষ্টি করবেন। হযরত আনাস রা.-এর বর্ণনায় রাসূলুল্লাহ সা. আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইরশাদ করেন-_ “যেসব নারী দুনিয়াতে বৃদ্ধা, সাদা চুল-বিশিষ্টা ও কদাকার ছিলো, এ নতুন সৃষ্টি তাদেরকে সুন্দরী, ষোড়শী ও তরুণী করে দেবে” একদা রাসূলুল্লাহ সা. হযরত আয়েশা রা.-এর গৃহে আসলেন। তখন এক ব্ৃদ্ধা আয়েশা রা.-এর কাছে বসা ছিলো । রাসূলুল্লাহ সা. বৃদ্ধার পরিচয় জানতে চাইলে আয়েশা রা. তাকে সম্পর্কে খালা হয় বলে জানালেন । রাসূলুল্লাহ সা. তখন | বললেন__ ‘কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না’ । রাসূলের যবান মুবারকে একথা শুনে বৃদ্ধা কাদতে লাগলো । তখন রাসূলুল্লাহ সা. তাকে বুঝিয়ে বললেন যে, যখন সে জান্নাতে || যাবে তখন সে বৃদ্ধা থাকবে না ; বরং সে যুবতী হয়ে প্রবেশ করবে। অতপর তিনি || আলোচ্য আয়াত পাঠ করে শোনান (মাযহারী) ১৮. ‘আবকা-রা’ শব্দটি ‘বিকরুন’ শব্দের বহুবচন । এর অর্থ কুমারী বালিকা । অর্থাৎ জান্নাতের নারীদেরকে এমনভাবে সৃষ্টি করা হবে যে, তাদের সাথে প্রত্যেক সহবাসের পর তারা আবার কুমারী হয়ে যাবে। ‘উরবান’ শব্দটি ‘আরূবুন-এর বহুবচন । এর অর্থ স্বামী-সোহাগিনী, প্রেমিকা, অর্থাৎ | তারা স্বামীদের প্রতি অত্যন্ত অনুরাগ পোষণ করবে এবং স্বামীরাও তাদের প্রতি অনুরক্ত থাকবে। ১৯. ‘আত্রাবা’ শব্দটি ‘তিরবুন’ শব্দের বহুবচন । এর অর্থ সমবয়স্কা । অর্থাৎ জান্নাতে নারী-পুরুষ সবাই একই বয়সের হবে। কোনো কোনো রেওয়ায়াতে আছে যে, প্রত্যেকের বয়স হবে তেত্রিশ বছর ৷ এর আর একটা অর্থ হতে পারে যে, জারাতের নারী পরস্পর সমবয়ঙ্কা হবে। জান্নাতের || নারী-পুরুষ চিরদিন একই বয়সের থাকবে। উভয় অর্থই সঠিক হতে পারে। অর্থাৎ নারীদের স্বামীদেরকেও তাদের সমবয়স্ক বানিয়ে দেয়া হবে। হযরত আবু হুরায়রা রা.-থেকে বর্ণিত একটি হাদিস ‘মুসনাদে আহমাদ' গ্রন্থে উদ্ধৃত হয়েছে যে, জান্নাতীরা ভেজা ভেজা গোপসহ, দাড়িহীন মুখমণ্ডল ; পশমহীন ও ফর্সা, শ্বেতবর্ণ দেহ, কুঞ্চিত কেশরাশি ও কাজল কালো চোখ নিয়ে জার্বাতে প্রবেশ করবে । আর তাদের সবার বয়স হবে তেত্রিশ বছর । www.boiKftetb .bRgspot.com

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।