শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

[SE EE pas Bo LBL SEED Th 9 বলা হয়েছে যে, মহাবিশ্বের গ্রহ-নক্ষত্রের যেমন মযবুত ও সুশৃংখল ব্যবস্থাপনা আছে, তেমনি কুরআনের মধ্যেও মযবৃত শৃংখলা ও ব্যবস্থাপনা বিদ্যমান। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে, মহাবিশ্বের সৃষ্টা ও পরিচালক এবং কুরআনের রচয়িতা একই সত্তা। অতপর আল্লাহর নিকট কুরআনের সংরক্ষণব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে যে, এ কুরআন সংরক্ষিত আছে এক লুকায়িত কিতাবে যা সৃষ্টির নাগালের বাইরে । সেখান থেকে মুহাম্মাদ সা. পর্যন্ত কুরআন নাযিলের যে ধারাবাহিকতা তাতে পবিত্র আত্মা | ফেরেশতা ছাড়া কোনো শয়তানের হস্তক্ষেপের বিন্দুমাত্র ক্ষমতাও নেই । অবশেষে মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে যে, তোমরা তাওহীদ, আখিরাত ও কুরআনকে যতই অবিশ্বাস করো না কেনো, মৃত্যু যখন তোমাদের সামনে উপস্থিত হবে, তখন তোমাদের চোখ খুলে যাবে। মৃত্যুর সময় তোমরা এমন অসহায় হয়ে পড় যে, চেয়ে দেখা ছাড়া তোমাদের কিছুই করণীয় থাকে না। নিজেদের প্রিয়জনদের তোমরা তখন বাচাতে পার না। তোমাদের ওপর যদি সর্বময় ক্ষমতার মালিক যদি কেউ না-ই থাকে তাহলে তথন মৃত্যুকে ফিরিয়ে দিয়ে নিজেদের প্রিয়জনদের বাচিয়ে রাখ না কেনো ? এ সময় তোমরা যেমন অসহায় হয়ে পড়, তেমনি শেষ বিচারের দিন তোমরা অসহায় হয়ে পড়বে । তোমাদের বিশ্বাস বা অবিশ্বাস দ্বারা বিচারে কোনো হেরফের হবে না । প্রত্যেককে তার কাজের পরিণাম ভোগ করতে হবে। 0 www.boiRtgab#okfyspot.com

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।