শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথম আয়াতের ‘আল ওয়াকি‘আ' শব্দটি দ্বারাই তার নামকরণ করা হয়েছে। নাখিল্লেক্স সময়কাল | হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর বর্ণনা অনুসারে এবং হযরত ওমর রা.-এর ইসলাম গ্রহণের ঘটনার সংঘটনকাল অনুসারে মুসলমানদের হাবশায় হিজরতের পর |, নবুওয়াতের ৫ম বছর ‘সূরা ওয়াকি'আ’ নাযিল হয়েছে। হযরত ওমর রা. যে নবুওয়াতের ৫ম বছরে ইসলাম গ্রহণ করেছেন তা এঁতিহাসিকভাবে প্রমাণিত । আল্দোচ্য বিষয় এ সূরার আলোচ্য বিষয় হলো, কিয়ামত, আখিরাত, তাওহীদ ও কুরআন সম্পর্কে | কাফিরদের সন্দেহ সংশয়ের প্রতিবাদ। কাফিররা কিয়ামত তথা মহাপ্রলয় এবং | আখিরাতের পুনর্জীবন লাভ, হিসাব-নিকাশ ও জান্নাত বা জাহান্নাম লাভের বিষয়কে একেবারে অসন্ভব মনে করতো । তারা এসব কথাকে কল্পিত কাহিনী বলে মনে করতো । তাদের ধারণার প্রতিবাদে আল্লাহ তা'আলা সূরার প্রথমেই ইরশাদ করেছেন যে, এ ঘটনা যখন সংঘটিত হবে তখন এটাকে মিথ্যা সাব্যস্ত করার কেউ থাকবে না। কেউ একে মুকাবিলা করতে সক্ষম হবে না এবং একে ফিরিয়েও দিতে পারবে না । প্রথম আয়াত থেকে ৬ আয়াত পর্যন্ত কিয়ামত সংঘটনকালীন অবস্থা বর্ণনা করা হয়েছে। ৭ আয়াত থেকে ৫৬ আয়াত পর্যন্ত কিয়ামতের সময় তিন শ্রেণীর মানুষ এবং তাদের সাথে আচরণের স্বরূপ তুলে ধরা হয়েছে। মানুষের সেই তিন শ্রেণী হলো-১. অগ্রবর্তীগণ যারা হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ২. সাধারণ সৎকর্মশীল মানুষ যারা হবে ডানপন্থী। ৩. সেসব অবিশ্বাসী মুশরিক ও মুনাফিকের দল, যারা মৃত্যু পর্যন্ত তাদের ভ্রান্ত আকীদা-বিশ্বাসের উপর দৃঢ় ছিল। ৫৭ থেকে ৭৪ আয়াত পর্যন্ত ইসলামের মূল দু'টো বিশ্বাস তাওহীদ ও আখিরাতের সত্যতার পক্ষে মানুষের নিজের সত্তা, তার খাদ্য-পানীয় ও তার ব্যবহৃত আগুন দ্বারা | যুক্তি-প্রমাণ পেশ করা হয়েছে। বলা হয়েছে যে, যে আল্লাহ তোমার সৃষ্টি এবং প্রতিপালনের জন্য এসব জিনিস সৃষ্টি করেছেন, তার দাসত্ব থেকে তুমি কিভাবে নিজেকে স্বাধীন স্বেচ্ছাচারী বলে ভাবতে পারো ? তিনি তোমাকে প্রথম বার সৃষ্টি করার পর পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন বলে তুমি কেমন করে মনে করতে পারো? অতপর ৭৫ থেকে ৮২ আয়াত পর্যন্ত কুরআন সম্পর্কে কাফিরদের বিভিন্ন সন্দেহ www.boiRitgbsbisyspot.com

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।