শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আর রাহুমান-মাদানী আয়াত ৪ ৭৮ ক্রচকু’ £৪ ৩ সূরার প্রথম আয়াতটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। ‘আর-রাহমান’ অর্থ পরম দয়াবান। অবশ্য বিষয়বস্তুর আলোকেও এ নামকরণ সার্থক হয়েছে। কারণ বিষয়বস্তুর সিংহভাগেই অসীম দয়াবান আল্লাহর করুণা-অনুগ্রহের বিবরণ রয়েছে। . এ সূরার ‘আর-রাহমান’ নামকরণের একটি কারণ এই যে, মকন্কার কাফিররা আল্লাহ || তাআলার এ নাম সম্পর্কে অবগত ছিলো না। তাই মুসলমানদের মুখে এ নাম শুনে তারা বলাবলি করতো-_-“রাহমান’ আবার কি ?"” তাদেরকে অবহিত করার জহা এ সূরার নাম হিসেবে ‘আর-রাহমান’ শব্দটি গ্রহণ করা হয়েছে। নাখিলের সময়কাল অধিকাংশ মুফাস্সির-এর মতে এ সূরা রাসূলুল্লাহ সা.-এর মাক্কী জীবনের প্রথমদিকে নাযিল হয়েছে। বেশ কিছু হাদীস থেকে এর সমর্থন পাওয়া যায়। হযরত জাবির রা. থেকে তিরমিযীতে বর্ণিত হয়েছে যে, একবার রাসূলুল্লাহ সা. কয়েকজন লোকের সামনে সূরা আর-রাহমান তিলাওয়াত করেন। শ্রোতাদের মধ্যে থেকে এর কোনো ' সাড়া না পেয়ে তিনি বললেন-_-“আমি লাইলাতুল জিন তথা জিন-রজনীতে জিনদের সামনে এ সূরা তিলাওয়াত করেছিলাম । তারা তোমাদের চেয়ে উত্তম সাড়া দান করেছিল। আমি যখনই 'ফা-বিআইয়ি আ-লা-য়ি রাব্বিকুমা তুকায্যিবান’ (অতপর তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে ?) পাঠ করতাম তখন তারা সমস্বরে বলে উঠতো 'রাব্বানা লা নুকায্যিবু বিশাইয়িম মিন নিয়ামিকা ফা-লাকাল হামদু ৷ অর্থাৎ হে আমাদের প্রতিপালক! আমরা আপনার কোনো নিয়ামতকেই অস্বীকার করি না, অতএব সমস্ত প্রশংসা-ই আপনার জন্য । এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, এ সূরা মাক্কী ; কেননা জিন-রজনীর ঘটনা মক্কায় সংঘটিত হয়েছিল । সে রাতে তিনি জিনদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং তাদেরকে ইসলামী শিক্ষা দান করেছিলেন। আলোচ্য বিষয় এ সূরার আগের সূরা আল ক্বামারে আগেকার অবাধ্য জাতিসমূহের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই প্রত্যেক শাস্তি আলোচনা করার পরপরই মানুষকে একথা বলে হুশিয়ার করে দেয়া হয়েছে-_“দেখো কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী ৷” আবার নাফরমান জাতিসমূহের প্রতি উদ্দেশ্য করে বলা হয়েছে __“এখন আমার শাস্তি | ও সতৰ্ককরণের মজা ভোগ করো।” অতপর মানুষকে এ বলে উপদেশ গ্রহণের প্রতি (| www..boikf#B.BI3gspot.com

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।