শব্দে শব্দে আল কুরআন C৫৩৯ সূরা আন নাজ্ম [? ১৯. অর্থাৎ অতীতেও আল্লাহর পক্ষ থেকে নবী-রাসূলগণ এসে তাদেরকে সঠিক দীনী| তথা জীবনব্যবস্থা সম্পর্কে অবহিত করেছেন। অবশেষে মুহাম্মদ সা. এসে পূর্ণাংগ জীবন- ব্যবস্থা ইসলাম সম্পর্কে তাদেরকে জানিয়ে দিয়েছেন। ২০. অর্থাৎ মানুষ কর্তৃক আল্লাহর সৃষ্টিকে অথবা তাদের মনগড়া প্রতিমাকে উপাস্য বানানো যেমন তাদের জন্য কল্যাণকর হতে পারে না, তেমনি এসব উপাস্যের কাছে কোনো কামনা বাসনা পোষণ করলেও তা পূরণ হতে পারে না। সুতরাং এসব তাদের জন্য কোনোক্ৰমেই কল্যাণকর হতে পারেনা। ' ১ম রুকু’ (১-২৫ আয়াত)-এর শিক্ষা ১. আল্লাহ তা‘আলা তার সৃষ্টির কোনো কোনো বসুর বিশেষ কোনো তাৎপথয বুঝানোর জন্য সেই বতুর কসম করতে পারেন, কিছু মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কসম করা জায়েয নয়। জাহেলিয়াতের অন্ধকার পৃথিবীতে সত্য-সঠিক পথ প্রদর্শক একমাত্র মুহাম্মদ সা. । ৩. মুহান্মদ সা. প্রদশিত এ সত্য-সঠিক পথ তার নিজস্ব উড়াবিত নয় । মহান আল্লাহ-ই তার বান্দাহদের প্রতি দয়া পরবশ হয়ে ওহীর মাধ্যমে এ পথের সন্ধান দিয়েছেন । ৪. আল্লাহর পক্ষ থেকে রাসূলের নিকট এ ওহী বহন করে এনেছেন মহাশক্তিধর, অত্যত্ত বিশ্বত ও আমানতদার ফেরেশতা জিবরাঈল আ. । সুতরাং এ ওহীতে কোনো প্রকার ভুল-ভ্রাঙ্ি থাকার সন্দেহ করার অবকাশ নেই । ৫. রাসুলুল্লাহ সা. জিবরাঈল আ.-কে তাঁর ব্বরূপেই দেখেছিলেন । সৃতরাং কোনো শয়তান কর্তৃক জিবরাঈলের ছদ্মবেশে ওহীতে অনুপ্রবেশ ঘটানোর কোনো সুযোগ ছিলো না। ৬. রাসূলুল্লাহ সা. জিবরাঈল আ.-কে তার মাৱর দু'হাত বা তাঁর কিছু কম-বেশী দৃরত্বে অবস্থানরত অবস্থায় দেখেছিলেন । সৃতরাং জিবরাঈল আ.-কে দেখার ব্যাপারে রাসুলুল্লাহ সা.-এর দৃষ্টি-বিভ্রম ঘটেনি এবং দৃষ্টি এড়িয়েও যায়নি । ৭. জিবরাঈল আ. এভাবেই আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে এসেছিলেন তা রাসুলুল্লাহ সা.-এর কাছে পৌঁছে দিয়েছেন । অতএব ওহী পৌছানোর ব্যাপারেও কোনো প্রকার ক্রুটি-বিচ্যুতির আশংকা বা অস্পষ্টতা নেই । ৮. জিবরাঈলকে দেখা এবং তাঁর আনীত ওহী হৃদয়ঙ্গম করার ব্যাপারেও রাসুূলৃল্লাহ সা.-এর মধ্যে কোনো গরকার দুবর্লতা ছিলো না; বরং তিনি সুস্পষ্টভাবে তা উপলব্ধি করেছেন । ৯. রাসূলুল্লাহ সা. জিবরাঈল আ.-কে দ্বিতীয়বার বরূপে দেখেছেন মি'রাজের সময় যট আকাশে সিদরাতুল মুনতাহা'র নিকট । ১০. জিবরাঈল আ.-এর সাথে তার ব্বরূপে প্রথম সাক্ষাত হয়েছিলো হেরা ঙহায় ধ্যানময় থাকাকালীন অবস্থায় ওহী আগমনের সুচনা লগ্নে । ১১. ‘সিদরাতুল মুনতাহা’ তথা সীমাঙের বরই গাছ । সৃষ্টিকূলের জ্ঞান-এর শেষ সীমা হলো এ ‘সিদরাতুল মুনতাহা'। www.boiKitsb bRYyspot.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।