Lb Belt ali R২৯ Ell চিআবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, “আমি এ ব্যক্তিকে কাফির অবস্থায় মৃত্যুবরণ] করতে দেখেছি ।” (ইবনে কাসীর) সূরার প্রথম রুকু’তে কুরআন ও রাসুলুল্লাহ সা.-এর রিসালাতের সত্যতার পক্ষে যুক্তি প্রমাণ পেশ করা হয়েছে। বলা হয়েছে যে, কুরআন মাজীদ নির্ভেজাল আল্লাহর ওহী ৷ তোমাদের সাথী মুহাম্মাদ সা. পথভ্রষ্ট নন এবং তিনি এ কুরআন মহাশক্তিধর এক | সত্তার মাধ্যমে মহান আল্লাহর নিকট থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এর মধ্যে কোনো মিথ্যার সংমিশ্রণ নেই । তোমরা তার সাথে অঙন্ধভাবে এ নিয়ে বিতর্ক করছো। অথচ তিনি তাওহীদ ও আখিরাত সম্পর্কে যা বলছেন তা তার চাক্ষুষ দেখা । এরপর মুশরিকদের দেব-দেবীর প্রসঙ্গ টেনে মুশরিকদেরকে বলা হয়েছে যে, তোমরা লাত, মানাত ও উষ্যার মতো দেব-দেবীকে আল্লাহর সাথে শরীক মনে করে তাদের উপাসনা করছো, এটা তোমাদের মনগড়া ধর্ম ৷ প্রকৃত পক্ষে এসব দেব-দেবী তোমাদের | বানানো । তোমরা ফেরেশতাদেরকে আন্মাহর কন্যা বলে মনে কর ; অথচ কন্যা | সন্তানকে তোমরা নিজেদের জন্য লজ্জাজনক বলে মনে কর। প্রকৃত ব্যাপার হলো এসব ব্যাপারে তোমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই । তোমরা নিজেদের খেয়াল-খুশী অনুসারে এসব বানিয়ে নিয়েছো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যে হিদায়াত তথা দিক-নির্দেশনা এসেছে সেটাই তো তোমাদের জন্য কল্যাণকর । মানুষের কল্যাণ কি তার কামনা-বাসনার মধ্যে নিহিত ? দ্বিতীয় রুকূ’তে বলা হয়েছে যে, তোমরা মনে করো যে, তোমাদের উপাস্য দেব- দেবীরা আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করবে। কিন্তু তোমাদের জানা | উচিত যে, আল্লাহর অগণিত ফেরেশতা রয়েছে যাদের সুপারিশও কোনো কাজে আসবে না। একমাত্র তাদের ছাড়া যাদেরকে আল্লাহ নিজ ইচ্ছায় সুপারিশ করার অনুমতি দেবেন। মনে রেখো, যারা আখিরাতে বিশ্বাস করে না, ফেরেশতাদেরকে দেবীদের নামে নামকরণ করে, তাদের ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না। অতপর রাসূলুল্লাহ সা.-কে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, এদেরকে তাদের অবস্থার ওপর ছেড়ে দিন। কে সঠিক পথে আছে, আর কে ভুল পথে আছে, তা কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা প্রমাণ করে দেবেন। আল্লাহ সেদিন অন্যায়কারীকে তার অন্যায়ের | শাস্তি অবশ্যই দেবেন এবং ভাল কাজ যারা করেন তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করবেন । সত্যিকার মুত্তাকী কে তা আল্লাহ-ই ভালো জানেন, কারণ তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তিনি মানুষ সম্পর্কে ভালো জানেন। যারা বড় বড় গুনাহ থেকে বেচে থাকবে, আল্লাহ তাদের ছোটখাটো গুনাহ ক্ষমা করে দেবেন। তৃতীয় রুকৃ’তেই বলা হয়েছে যে, দীনের মৌলিক বিষয়গুলো কুরআন নাযিলের আগেও ইবরাহীম ও মূসা আ.-এর ওপর নাযিলকৃত সহীফা ও গ্ৰন্থসমূহে উল্লিখিত হয়েছে। সুতরাং মুহাম্মদ সা. কোনো নতুন জীবনব্যবস্থা নিয়ে আসেননি । সেইসব | ঘস্থে একথাও উল্লিখিত হয়েছে যে, অতীতের সীমালংঘনকারী আদ, সামূদ, কাওমে |, নহ ও কাওমে লৃত প্রমুখ জাতিসমূহ যুলুম ও সীমালংঘনের কারণেই ধংস হয়ে গেছে। al www.boiktgb boYspot.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।