শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ٣٩٧
📝 نص 📖 PDF

সূরার প্রথম শব্দ দ্বারা এর নামকরণ করা হয়েছে। ‘তুর’ শব্দের অর্থ পাহাড় । নাখিল্লেনর সময়সব্চান্ল এ সূরা রাসূলুল্লাহ সা.-এর মাক্কী জীবনের এমন এক সময় নাযিল হয়েছে, যখন তার বিরুদ্ধে কাফির-মুশরিকদের বিরোধিতা প্রতিবাদ-সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। বলা যায়__সূরা আয-যারিয়াত যখন নাযিল হয়েছে, আলোচ্য সূরাও মোটামুটি একই সময়ে নাযিল হয়েছে। আলোচ্য বিষয্স সূরা আয-যারিয়াত-এর মতো এ সূরাতেও আখিরাত সম্পর্কে আলোচনা দিয়ে শুরু করা হয়েছে। সূরার প্রথম রুকু’তে আখিরাত প্রমাণকারী কয়েকটি বাস্তব নিদর্শনের কসম করে বলা হয়েছে যে, তা অবশ্যই সংঘটিত হবে। অতপর আখিরাত সংঘটিত হলে তা অবিশ্বাসীদের পরিণাম এবং তা বিশ্বাস করে তাকওয়া ভিত্তিক জীবন- যাপনকারীদের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় রুকু’তে রাসূলুল্লাহ সা.-এর দাওয়াত-কার্যক্রমের বিরুদ্ধে কুরাইশ নেতাদের ষড়যন্ত্রের সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে যে, তারা মুহাম্মাদ সা.-কে কখনো পাগল, কখনো কবি বলে আখ্যায়িত করে মানুষকে তাঁর আনীত বাণী শোনা থেকে ফিরিয়ে রাখতে ব্যর্থ চেষ্টা করছে। তারা রাসূলকে নিজেদের জন্য একটা বিপদ মনে করে তার ধ্বংস কামনা করে। তারা কুরআনকে তার নিজের রচিত বলে অভিযোগ করে। তারা উপহাস করে বলে যে, আল্লাহ নবুওয়াত দানের জন্য আরবে আর কোনো মানুষ খুঁজে পেলেন না। তারা রাসূলুল্লাহ সা.-এর বিরুদ্ধে নানা ধরনের ষড়যক্ত্রে লিপ্ত থাকে। আর এসব করতে তারা তাদের জাহেলী আকীদা-বিশ্বাসকেই আঁকড়ে ধরে থাকে। আল্লাহর রাসূল তাদেরকে তাদের অন্ধ আকীদা-বিশ্বাস থেকে উদ্ধার করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন, সে ব্যাপারে তাদের কোনো অনুভূতি নেই ৷ আল্লাহ তাআলা তাদের এসব ষড়যন্ত্রসমূহের সমালোচনা করে সেসবের জবাব দিয়েছেন। এরপর তার নবীকে সম্বোধন করে বলেছেন যে, এসব একগুয়ে হঠকারী কাফিরদেরকে আপনার দাওয়াতের সত্যতার নিদর্শন স্বরূপ কোনো মু'জিযা বা অলৌকিক ঘটনা দেখানো হলেও তারা ঈমান আনবে না। করুকু’র শুরুতে রাসূলুল্লাহ সা.-কে নির্দেশ দেয়া হয়েছে যে, আপনি কাফিরদের সকল | সমালোচনা, বিদ্রপ-উপহাস উপেক্ষা করে উপদেশ নসীহতের কাজ চালিয়ে যেতে থাকুন । www.boiKtBb.dhRfspot.com

— صفحة ١٩٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.