শব্দে শব্দে আল কুরআন সূরা আয্ যারিয়াত [লোকেরাই আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান রাখে। তারা একথার ওপর সুদৃঢ় বিশ্বাসী যে, যে | মহাশক্তিমান সৃষ্টা পৃথিবীর যাবতীয় কিছু সৃষ্টি ও পরিচালনা করছেন, তিনি এমন | কোনো নির্বোধ ও খেয়ালী সত্তা হতে পারেন না, যিনি খেলার ছলে এসব সৃষ্টি | করেছেন এবং মানুষের মতো এমন বুদ্ধিমান প্রাণীকে সৃষ্টি করে নির্দিষ্ট কিছু সময়ের জন্য পৃথিবীতে উদ্দেশ্যহীন ছেড়ে দিয়েছেন। বরং বিশ্ব-জাহানের প্রতিটি পাতা থেকে অর্জিত যে, আল্লাহ অবশ্যই বুদ্ধি-বিবেক ও উপলব্ধির অধিকারী মানুষ নামের এ সৃষ্টিকে দেয়া স্বাধীনতা ও ইখতিয়ার সম্পর্কে হিসাব নেবেন। কারণ স্বাধীনতা ও ইখতিয়ারের সাথে জবাবদিহিতা গভীরভাবে সম্পৃক্ত । আর আল্লাহ তা'আলা অসীম শক্তিমান সত্তার পক্ষে মানুষকে পুনজীবন দান করে জবাবদিহিতার সম্মুখীন করা মোটেই অসম্ভব নয়, যদিও মানুষ মৃত্যুর পর গলে-পঁচে মাটিতে মিশে যাক না কেনো। ১৯. ইতিপূর্বে ভূ-পৃষ্ঠে মানুষের চোখের সামনে বর্তমান নিদর্শনাবলী উল্লেখ করার পর, এখানে সেগুলোর চাইতেও নিকটবর্তী খোদ মানুষের ব্যক্তিসত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে যে, ভূ-পৃষ্ঠে ও ভূ-পৃষ্ঠের সৃষ্টবস্তু বাদ দিয়ে খোদ তোমাদের অস্তিত্ তোমাদের দেহ ও তোমাদের অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে চিন্তা-ভাবনা করলেও আল্লাহ তা‘আলার অগণিত নিদর্শনাবলী তোমাদের চোখের সামনে ভেসে উঠবে । তোমরা বুঝতে পারবে সমগ্র বিশ্বে আল্লাহর কুদরতের যেসব নিদর্শন রয়েছে সেসব যেন মানুষের ক্ষুদ্র অস্তিত্বের মধ্যে লুকিয়ে আছে। আর এজন্যই মানুষের অস্তিত্বকে ক্ষুদ্র জগত বলা হয়। সমগ্র বিশ্বের দৃষ্টান্ত মানুষের অস্তিত্বের মধ্যে স্থান লাভ করেছে। মানুষ যদি তার জন্মলগ্ন থেকে মৃত্যুপর্যন্ত অবস্থা পর্যালোচনা করে তবে আল্লাহ তা‘আলাকে তার দৃষ্টির সামনে উপস্থিত দেখতে পাবে। মানুষ যদি তার জন্ম-প্রক্রিয়া সম্পর্কে একটু চিন্তা করে দেখে যে, এক ফোটা বীর্য বিভিন্ন ভূখণ্ডের খাদ্য ও বিশ্বময় ছড়ানো সূক্্ম উপাদানসমূহের নির্যাস হয়ে গর্ভাশয়ে স্থিতিশীল হয়। অতপর কিভাবে বীর্ষ থেকে একটি জমাট রক্তপিণ্ড তৈরি হয় এবং তা থেকে মাংসপিণ্ড প্রস্তুত হয় ? এরপর কিভাবে তাতে হাড়-মজ্জা তৈরী করা হয় ? তারপর এ নিষ্প্রাণ পুতুলের মধ্যে প্রাণের সঞ্চার করা হয় ? তারপর একটা নির্দিষ্ট সময় পরে তাকে পৃথিবীর আলো-বাতাসে নিয়ে আসা হয় এবং ক্রমোন্নৃতির ধাপে ধাপে তাকে একটি সুন্দর সুঠাম মানুষে রূপদান করা হয় ? এভাবে কোটি কোটি মানুষ দুনিয়াতে আসে ; কিন্তু এদের কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই । মানুষের এ কয়েক ইঞ্চি পরিধির চেহারার মধ্যে এমনভাবে স্বাতন্ত্র রক্ষা করার সাধ্য মহাকুশলী আল্লাহ ছাড়া আর কার আছে ? এরপর তাদের মন-মেযাজের পাৰ্থক্যও এক ও অদ্বিতীয় আল্লাহর কুদরতের এক অনুপম নিদর্শন, যা অস্বীকার করতে পারে একমাত্র বিবেক-বুদ্ধিহীন অন্ধরাই । আর জ্ঞান-বুদ্ধিহীন,. অন্ধ ও হঠকারী ব্যক্তি ছাড়া আর কেউ বলতে পারে না ঘে, |, মানুষের মতো এমন একটা সৃষ্টি পৃথিবীতে হঠাৎ করে অস্তিত্ব লাভ করেছে এর পেছনে || WWW..boikfttB.BlOYSpot.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।