শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আয্‌ যারিয়াত QASIM TIBGALS EG HL ye SITIO | ১০. ধ্বংস হয়েছে ভিত্তিহীন অনুমানকারীরা" ৷ ১১. যারাই মূর্খতার মধ্যে উদাসীন*। } ১২. তারা জিজ্ঞেস করে, ‘কবে হবে কর্মফল দিবস? 6-$-ধ্বংস হয়েছে ; 5০,5/-ভিত্তিহীন অনুমানকারীরা 5) ৯ &-যারাই ; মধ্যে ; 5-%-মূৰ্খতার ; ০৯১-উদাসীন । ১+ /-তারা জিজ্ঞেস করে ; ১! - কবে হবে ; *,/-দিবস ; %J|-কৰ্মফল । ৭. অর্থাৎ কৃতকর্মের শাস্তি ও পুরস্কার অবশ্যই তোমাদের সামনে আসবে । যদিও তোমরা সে সম্পর্কে ভিন্ন ভিন্ন আকীদা-বিশ্বাস পোষণ করে থাকো। তবে তা মেনে নিতে কেবল মাত্র তারাই অস্বীকার করে, যাদেরকে সত্য থেকে বিমুখ রাখা হয়েছে। আর এর অর্থ এটাও হতে পারে যে, ভিন্ন ভিন্ন কথা শুনে তারাই কুরআন ও রাসূল থেকে মুখ ফেরায়, যাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। ৮. অর্থাৎ আখিরাত সম্পর্কে এসব ধারণা-অনুমানকারী লোকেরা নিশ্চিত ধ্বংস হবে। কারণ আখিরাত তাদের নাগালের মধ্যেকার কোনো বিষয় নয় যে, যেনতেনভাবে অনুমান করে কোনো একটা ধারণা করে নিলেই তা সঠিক হবে। আর আখিরাতে | বিশ্বাসটা এমন বিষয়ও নয় যে, ধারণা-অনুমান ভুল হলেও কোনো অসুবিধা নেই, যখন ধরা পড়বে তখন সংশোধন করে নিলেই চলবে । বরং এ বিশ্বাসটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার ওপর মানুষের চূড়ান্ত সফলতা বা ব্যর্থতা নির্ভরশীল । সুতরাং বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সঠিক জ্ঞান ছাড়া অনুমানের ওপর নির্ভর করে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ । যারা এ বিষয়টাকে হালকাভাবে গ্রহণ করে তারা ধ্বংস হতে বাধ্য । আর এ ব্যাপারে জ্ঞান লাভের একমাত্র বিশ্বস্ত সূত্র হলো ওহীর জ্ঞান, যা নবী-রাসূলদের মাধ্যমে মানুষের কাছে পৌছেছে। ৯. অর্থাৎ যেসব লোক আখিরাত সম্পর্কে ওহীর সূত্রে প্রাপ্ত জ্ঞানের পরিবর্তে নিজেদের মনগড়া ধারণা অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গহণ করেছে, তারা মূলত একটি নেশার ঘোরের মধ্যে পড়ে রয়েছে। তাদের এ নেশা তখন কাটবে, যখন তাদের সামনে মৃত্যু এসে হাজির হবে। তখন তারা চাক্ষুষ দেখতে পাবে যে, তাদের ধারণা অনুমান একেবারেই অমূলক ৷ তারা বুঝতে পারবে যে, মৃত্যুর পরের জীবন-ই আসল জীবন । মৃত্যুর পর মাটিতে মিশে যাওয়া, পুনরায় জন্য নিয়ে দুনিয়াতে ফিরে যাওয়া, ঈশ্বর পুত্রের প্রায়শ্চিত্ত দ্বারা তাদের পাপমুক্ত হওয়া, কোনো বুযর্গের সুপারিশে মুক্তি পেয়ে যাওয়া ইত্যাদি থেকে ধারণা-অনুমান তারা দুনিয়াতে করেছিল, সেসবই মিথ্যা ও ভিত্তিহীন ৷ তারা চাক্ষুষ দেখতে পাবে যে, নবী-রাসূলগণ ওহীর ভিত্তিতে যা কিছু বলেছেন তা-ই একমাত্র সত্য । কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, তখন আর জীবনকে | | শুধরে নেয়ার আর কোনো উপায় থাকবে না! fl www.boiktgbibtsyspot.com

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।