শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

| ৫, আয়াতে উল্লিখিত ‘হুবুক’ শব্দটি ‘হিবকাতুন’ শব্দের বহুবচন । ‘হিবকাতুন’ অর্থখ্‌| কাপড়ের পাড়, ব্ধপানিতে সৃষ্ট ঢেউরাশি, কোকড়া চুলের ভাজ, পথ, গ্রহ-নক্ষত্রের | কক্ষপথ, ফেরেশতাদের যাতায়াত পথ ইত্যাদি । আসমানকে 'হুবুক’ বিশিষ্ট বলে বুঝানো হয়েছে যে, আকাশে ছেয়ে থাকা মেঘমালা বারবার তার রং ও আকৃতি পরিবর্তন করে তার কোনোটাই অন্য আকৃতির সাথে যেমন সামঞ্জস্য থাকে না, তেমনি তোমাদের ধারণাও একে অপরের সাথে সামঞ্জস্যশীল নয় । ৬. এখানে বাহ্যত মুশরিকদেরকে সম্বোধন করা হয়েছে। আখিরাত সম্পর্কে তাদের বক্তব্য যেমন পরস্পর সামঞ্জস্যহীন, তেমনি রাসূলুল্লাহ সা. সম্পর্কেও তাদের বক্তব্য সামঞ্জস্যহীন। তারা তীকে কখনো যাদুকর, কখনো কবি, কখনো জ্বিন-আশ্রিত মানুষ ইত্যাদি বাজে পদবীতে আখ্যায়িত করতো । এ সম্বোধন মুশরিক মুসলিম নির্বিশেষে সকল মানুষের প্রতিও হতে পারে। তখন ভিন্ন ভিন্ন কথা দ্বারা এ অর্থ বুঝানো হবে যে, তোমাদের মধ্যে কেউ কেউ তো রাসূলুল্লাহ সা.-এর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাকে সত্য নবী বলে মেনে নিয়েছে, আবার কেউ অস্বীকার ও বিরুদ্ধাচরণ করেছে। (মাযহারী) আকীদা-বিশ্বাসের দিক থেকে মানুষের মধ্যে পরস্পর ভিন্নতা যে কত রকম হতে পারে, তা আজকের মানুষদের মধ্যকার ভিন্নতা সম্পর্কে আলোচনা করলেই স্পষ্ট হয়ে যাবে। বর্তমান জগতের মানুষের মধ্যেও কেউ কেউ মনে করে এ দুনিয়া চিরস্থায়ী, কখনো এটা ধ্বংস হবে না, আবার কেউ কেউ মনে করে এ দুনিয়ার যাবতীয় ব্যবস্থাপনা মানুষ সহই ধ্বংস হয়ে যাবে। অতীতে যা কিছু ধ্বংস হয়ে গেছে তা যেমন এ পর্যন্ত ফিরে আসেনি । তেমনি এ দুনিয়া ধ্বংস হলেও তা আর পুনরায় সৃষ্টি হবে না। সূতরাং মানুষও আর পুনজীবন লাভ করবে না। কেউ কেউ পুনজীবিনকে বিশ্বাস করে এভাবে যে, মানুষ তার ভালো কাজের ফল ভোগ করার জন্য এ পৃথিবীতে যেমন বারবার জন্মখহণ করে, তেমনি পাপের শাস্তি ভোগ করার জন্যও তার বারবার জন্ম হতে থাকে । তাদের বিশ্বাস জন্মান্তরের মাধ্যমে মানুষের নির্বাণ লাভ হবে বা মানুষ নিশেষ হয়ে যাবে । আর এর মাধ্যমে প্রকৃত মুক্তি লাভ হবে। আবার কেউ কেউ মনে করে আখিরাতের পুরস্কার ও শাস্তি সত্য, তবে তার শাস্তি থেকে মানুষকে বাচানোর জন্য সৃষ্টা তার একমাত্র পুত্রকে ক্রুশ বিদ্ধ করে মৃত্যু দান করেছেন এবং সৃষ্টার পুত্র মানুষের পাপের প্রায়শ্চিত্ত আদায় করেছেন। সুতরাং মানুষ যত পাপই করুক না কেনো সষ্টার পুত্রের ওপর বিশ্বাস স্থাপন করলে তাকে আর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে না। আবার কেউ কেউ কোনো কোনো মানুষকে এমন শক্তিধর হিসেবে বিশ্বাস করে যে, পাপের পাল্লা যত ভারী-ই হোক না কেনো, এসব আল্লাহর প্রিয় লোকেরা শাস্তি মওকুফ করিয়ে দেবেন। এভাবে সমগ্র পৃথিবীতেই মানুষ অজ্ঞানতা ও মূর্খতার কারণে অসংখ্য মতবাদ ও বিভ্রান্তিকর বিশ্বাস নিয়ে দুনিয়াতে জীবন-যাপন করছে । মানুষের বিশ্বাস ও মতের ভিন্নতাই প্রমাণ করে যে, ওহীর মাধ্যমে আগত জ্ঞান ছাড়া মানুষের সকল ধারণা-অনুমানই মিথ্যা ও বিভ্রান্তিকর । আর মিথ্যার ওপর ভিত্তি করে মানুষ যত সিদ্ধান্তই |, দুনিয়া-আখিরাতের ব্যাপারে করুক না কেনো, তা ভুল হতে বাধ্য । www.boiktb blogspot.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।