শব্দে শব্দে আল কুরআন সূরা আয্ যারিয়াত [”বাতাস ও বৃষ্টির ব্যবস্থাপনার প্রতি পৃথিবীর গঠনাকৃতি এবং তার মধ্যকার যাবতীয়] সৃষ্টিকূল মানুষের নিজ সত্তা, আসমানের সৃষ্টি ও পরিচালনা ব্যবস্থা, পৃথিবীর সকল সৃষ্টির জোড়ায় জোড়ায় সৃষ্টি হওয়া প্রভৃতি বিষয়গুলোকে আখিরাতের প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে। বলা হয়েছে যে, যুক্তি ও বুদ্ধির দাবী হলো মানুষের কর্মের ফল: অবশ্যই থাকা উচিত । এটা এ বিশ্ব সাম্রাজ্যের প্রকৃতির স্বতস্কূর্ত দাবী । অতপর তাওহীদ বা আল্লাহর একত্ববাদের দাওয়াত প্রসঙ্গে বলা হয়েছে। মহান সৃষ্টা আল্লাহ তা‘আলা মানুষ ও জ্বিন জাতিকে একমাত্র তার ইবাদাতের জন্যই সৃষ্টি || | করেছেন-_ কোনো সৃষ্টির দাসত্ব করার জন্য তিনি মানুষকে সৃষ্টি করেননি ৷ মানুষের | বানানো উপাস্যরা মানুষের কাছে রিযিকের জন্য মুখাপেক্ষী । আল্লাহ সেসব মিথ্যা উপাস্যের মতো নন । তিনি তো সবার রিযিকদাতা ৷ তিনি মিথ্যা উপাস্যদের মতো কারো মুখাপেক্ষী নন ; বরং তিনি নিজের ক্ষমতাবলেই সকলের প্রভু । তার প্রভুত্ব সকলের ওপর-_ সবকিছুর ওপর বিরাজমান। প্রাসঙ্গিকভাবে বলা হয়েছে যে, অতীতের নবী-রাসূলদের বিরোধিতা যেমন অজ্ঞানতার, গর্ব অহংকার, একগুয়েমী ও হঠকারিতা বশত করা হয়েছে তেমনি শেষ | নবী মুহাম্মাদ সা.-এর বিরোধিতার পেছনেও একই কার্যকরণ সক্রিয় রয়েছে। সুতরাং আজকের বিরোধীদের পরিণতি ও অতীতের বিরোধীদের মতো হতে বাধ্য । অবশেষে রাসূলুন্মাহ সা.-এর উদ্দেশ্যে বলা হয়েছে যে, এসব বিরোধীদের অপতৎপরতার প্রতি তিনি যেনো কোনো জ্রক্ষেপ না করেন ; বরং তার ওপর প্রদত্ত দাওয়াতের দায়িত্ পালনকল্পে তিনি যেন উপদেশ-নসীহত করেই যান । এতে করে | মু'মিনরা অবশ্যই উপকৃত হবে। তবে সেসব অবিশ্বাসী যালিমদের জন্য আখিরাতের আযাব নির্ধারিত আছে। যথা সময়ে তা তাদের ওপর আপতিত হবেই । 0 www.boikMtgb ooYspot.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।