শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

আয্‌ যারিয়াত শব্দ দ্বারা সূরাটি শুরু করা হয়েছে। সে মতে এর নামকরণ করা হয়েছে ‘আয্‌ যারিয়াত’ । নাখিলেকর সময়কাল ইতোপূর্বেকার সূরা ‘ক্বাফ’ এবং সূরা ‘আয্্‌ যারিয়াত’ নাযিলের দিক থেকে সমসাময়িক ৷ বিষয়বস্তু ও বর্ণনার ধারা থেকে এটাই সুস্পষ্টভাবে বুঝা যায়। এ সময়টা এমন ছিলো যে, রাসূলুল্লাহ সা. ও ইসলামী আন্দোলন তথা ইসলামের | দাওয়াতের বিরোধিতা শুধুমাত্র অস্বীকার, ঠাট্টা-বিদ্বপ ও মিথ্যারোপ দ্বারাই করা হচ্ছিল । তবে এসব চলছিলো খুব জোরালোভাবেই । যদিও তখন যুলুম-নির্যাতনের মাধ্যমে বিরোধিতার সূচনা হয়নি আলোচ্য বিষয় এ সূরার আলোচ্য বিষয় আখিরাত । অবশ্য সূরার শেষদিকে তাওহীদের দাওয়াত পেশ করা হয়েছে, আর এটা আখিরাত বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট । সাথে সাথে আখিরাতে অবিশ্বাসী অতীতের হঠকারী জাতি-গোষ্ঠীর পরিণতি উল্লেখপূর্বক সাবধান করে দেয়া হয়েছে যে, তোমাদের মতো নিজেদের জাহেলী ধ্যান-ধারণা নিয়ে অতীতে যারা হঠকারিতা দেখিয়েছে তাদের ধ্বংস তারা নিজেরাই ডেকে এনেছে। সূরায় আলোচনা করা হয়েছে যে, আখিরাত সম্পর্কে মানুষের মনগড়া আকীদা- বিশ্বাস ভিন্ন ভিন্ন হতে বাধ্য, কারণ সেগুলো কোনো জ্ঞানগত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়। তারা নিজেদের মনগড়া ধারণা-অনুমানকে ভিত্তি করে আখিরাত সম্পর্কে এক একজন এক একরকম ধারণা করে নিয়েছে। কেউ মনে করছে যে, মৃত্যুর পরে আদৌ আর কোনো জীবন নেই । আবার কেউ মনে করে রেখেছে যে, মৃত্যুর পর আবার পুনর্জন্ম লাভ করে আবার দুনিয়াতেই আসবে। আবার কেউ কেউ কর্মফল অনুযায়ী শাস্তি বা পুরস্কার সম্পর্কে বিশ্বাস স্থাপন করলেও শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে বিভিন্ন অবলম্বন বানিয়ে নিয়েছে। আখিরাতে বিশ্বাস এমন একটি বিষয় যে সম্পর্কে ভুল বিশ্বাসের পরিণতিতে মানুষের পরকালীন জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে দুনিয়ার জীবনও অশাস্তিময় হতে বাধ্য । এ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আল্লাহ তা'আলা যুগে যুগে যেসব নবী-রাসূল ও কিতাব পাঠিয়েছেন, সেসব নবী- রাসূলের নির্দেশনা ও সেসব কিতাবের জ্ঞান লাভই একমাত্র মাধ্যম । আর তাই সূরাতে বলা হয়েছে যে, আসমান ও যমীনের ব্যবস্থাপনা এবং নিজের সত্তা সম্পর্কে গভীর চিন্তা করে দেখলেই আখিরাতের যথার্থতার স্বপক্ষে প্রমাণ পাওয়া যাবে। এ পর্যায়ে www.boiKteth .blRyspot.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।