শব্দে শব্দে আল কুরআন সূরা কাফ চ্মানসিক দৃঢ়তা, সে একাই তাদেরকে গুমরাহীর দিকে নিয়ে যেতো । আর তাই জাতির] | পথ ভ্ৰষ্টতার জন্যও তাকেই দায়ী করা হয়েছে। তবে তার জাতি যেহেতু তার মতো | | যালিমকে তাদের ঘাড়ে উঠে বসার ব্যাপারটাকে মেনে নিয়েছে, তাই তার জাতিও তার | অপরাধের দায়-দায়িত্ব থেকে অব্যাহতি পায়নি। সূরা যুখরুফের ৫৪ আয়াতে একথা বলা হয়েছে__“ফিরআউন তার জাতিকে গুরুত্বহীন মনে করে নিয়েছে এবং তারাও | তার আনুগত্য করেছে, আসলে তারাও ছিলো পাপাচারী ৷” | ১৪. ‘তুব্বা’ সম্পৃদায়’ সম্পৰ্কে কুরআন মাজীদে শুধুমাত্র নাম উল্লেখ ছাড়া বিস্তারিত কিছু বলা হয়নি । মুফাস্সিরীনে কিরাম এ. সম্পর্কে যা বলেছেন তার সংক্ষিপ্তসার হলো, | ‘তুব্বা’ কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। এটা ইয়ামানের হিমইয়ারী গোত্রের সম্রাটদের উপাধি বিশেষ । তারা দীর্ঘকাল পর্যন্ত ইয়ামানের পশ্চিমাংশকে রাজধানী করে আরব, শাম (সিরিয়া), ইরাক ও আফ্রিকার কিছু অংশ শাসন করেছে। হাফেজ ইবনে কাসীরের মতে ‘তুব্বা’ সম্পৃদায়ের সম্রাটের মধ্যে আস‘আদ আবু কুরায়েব ইবনে মালফিকারেব- এর শাসনকাল সবচেয়ে দীর্ঘকাল ছিলো, এখানে তার কথাই বলা হয়েছে। রাসূলুল্লাহ সা.-এর নবুওয়াত লাভের সাতশত বছর আগে তার আমল অতিক্রান্ত হয়েছে। সে অনেক দেশ জয় করে সমরকন্দ পর্যন্ত পৌছে যায় । মুহাম্মাদ ইবনে ইসহাক বলেন, দিপ্বিজয়কালে এ সম্রাট মদীনা মুনাওয়ারা অতিক্রম করার সময় মদীনা করায়ত্ত করার ইচ্ছা করে। মদীনাবাসীরা দিনের বেলা তার বিরুদ্ধে যুদ্ধ করলেও রাতের বেলা তার মেহমানদারী করতো । ফলে সে মদীনা জয়ের ইচ্ছা পরিত্যাগ করে। মদীনাবাসী দু'জন ইয়াহুদী আলেম তাকে সতর্ক করে দেয় যে, মদীনা করায়ত্ত করা তার পক্ষে সম্ভব নয়, কারণ এটা শেষ নবীর হিজরতের স্থান । অবশেষে সম্রাট ইয়াহুদী আলেমদ্বয়কে সাথে নিয়ে ইয়ামানে ফিরে যায়। তাদের শিক্ষা ও প্রচারে মুগ্ধ হয়ে সম্রাট ইয়াহুদী ধর্ম গ্রহণ | করে। তৎকালে ইয়াহুদী ধর্মই সত্য ধর্ম ছিলো। তুব্বা সম্রাটের মৃত্যুর পর তার সম্পৃদায় আবার মূর্তিপূজা ও অগ্নুপূজায় লিপ্ত হয়। ফলে তাদের ওপর আল্লাহর গযব | নাযিল হয়। কুরআন মাজীদে এ জন্যই শুধু 'তুব্বা’ না বলে 'তুব্বা সম্প্রদায়’ উল্লিখিত হয়েছে। (ইবনে কাসীর) | ১৫. অর্থাৎ উল্লিখিত জাতিসমূহ তাদের রাসূলের রিসালাতকে মিথ্যা সাব্যস্ত | করেছিলো । মৃত্যুর পর পুন্জীবন লাভ এবং জান্নাত বা জাহান্নাম লাভের রাসূলের | দেয়া এ সংবাদকে তারা মিথ্যা সাব্যস্ত করেছিলো । ১৬. অর্থাৎ তাদের নিকট যে রাসূল প্রেরিত হয়েছিলেন, সেই রাসূলের প্রদত্ত খবরকে | অস্বীকার করা সকল রাসূলকে অস্বীকার করার নামান্তর । কেননা সকল রাসূলই | | সর্বসম্মতভাবে একই দাওয়াত নিয়ে এসেছিলেন এবং তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে একই খবর তারা দিয়েছেন। তাছাড়া এসব জাতি শুধুমাত্র তাদের প্রতি প্রেরিত | রাসূলকেই মিথ্যা সাব্যস্ত করেনি, বরং আল্লাহ তা'আলা মানুষের হিদায়াতের জন্য | কোনো মানুষকেই রাসূল হিসেবে পাঠিয়েছেন, তারা এ বিষয়টাকে মেনে নিতে রাজী ছিলো না, els ot CEU cis lo Ais ed hss Lad তারা ছিলো ! | নল তাকেই অয করুক \ www.boittaalk. Regspot.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।