শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা কফ [দ্ঘাওয়ার পরও তা আমার জ্ঞানের আড়ালে যেতে পারে না। তার অণুগুলো কোন্টিখ!| কোথায় গেছে, তার রেকর্ড আমার কাছে আছে এবং তাকে আবার তৈরি করার জন্য | আমার একটি হুকুম-ই যথেষ্ট । আখিরাতের ব্যাপারটা তোমাদের জ্ঞানের সংকীর্ণতার কারণেই তোমাদের বুঝে না আসতে পারে ; কিন্তু তাতে আখিরাতের সংঘটন থেমে থাকবে না। কেউ যদি সত্যকে অস্বীকার করে, তাতে সত্য পরিবর্তন হবে না বাতা মিথ্যায় পরিণত হবে না। অতপর আমাদের দৃশ্যমান জগত থেকে আল্লাহর কুদরতের নিদর্শনাবলী ' থেকে প্রমাণাদি পেশ করে আখিরাতের সন্তাব্যতা সম্পর্কে যুক্তি পেশ করা হয়েছে। বলা হয়েছে যে, এসব অবিশ্বাসীরা কি তাদের মাথার ওপর বিরাজমান আকাশমণ্ডলী, বিস্তৃত যমীন, পাহাড়-পর্বত, সুদৃশ্য উদ্ভিদরাজি, আসমান থেকে বর্ষিত পানি এবং সে পানির সাহায্যে উৎপন্ন তাদের রিযিকের বিভিন্ন সামগ্রী ইত্যাদি বিষয় সম্পর্কে চিন্তা- ভাবনা করে দেখে না যে, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। এগুলো থেকেই তো আখিরাত সংঘটন সম্পর্কে প্রমাণ পাওয়া যায় । এরপর অতীতের আখিরাত-অবিশ্বাসী উদ্ধত জাতিগুলোর পরিণতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অতীতের অনেক শক্তিমান জাতি গোষ্ঠী যেমন নূহের জাতি, রাস্বাসী, সামূদ, আদ, ফিরআউন, লৃত, আইকাবাসী এবং তুব্বা প্রভৃতি জাতি-গোষ্ঠী তাদের প্রতি প্রেরিত রাসূলদের কথা অবিশ্বাস .করে আখেরাতকে মিথ্যা সাব্যস্ত করেছিলো । কিন্তু তারা আল্লাহর শাস্তি থেকে রেহাই পায়নি বলা হয়েছে যে, তোমাদেরকে দুনিয়াতে লাগামহীন ছেড়ে দেয়া হয়নি ; বরং তোমাদের নিকট থেকে তোমাদের প্রতিটি মুহূর্তের কর্ম-তৎপরতা সম্পর্কে হিসেব নেয়া হবে। তোমাদের প্রতিটি কথা ও কাজ সংরক্ষণ করা হচ্ছে। বৃষ্টির ফৌটা পড়ার পর যেমন | মাটি ফুঁড়ে উদ্ভিদরাজি বের হয়, তেমনি তোমরাও আল্লাহর একটিমাত্র ইংগিত পাওয়া | মাত্রই যার দেহকণা যেখানেই থাকুক না কেনো বের হয়ে এসে আল্লাহর সামনে জবাবদিহি করার জন্য দাড়িয়ে যাবে। আজ তোমাদের বিবেক-বুদ্ধির ওপর যে পর্দা পড়ে আছে, সেদিন তা সরে যাবে। তোমরা সেদিন নিজের চোখেই নিজের কর্মকাণ্ডের সংরক্ষিত রেকর্ড দেখতে পাবে। তোমরা সেদিন বুঝতে পারবে দুনিয়াতে যে বিষয়টিকে তোমরা অসম্ভব মনে করেছিলে সেই আখিরাত তথা আল্লাহর সামনে জবাবদিহি জান্নাত ও জাহান্নাম সবই তোমাদের সামনে সত্য হয়ে দেখা দেবে। 0 www.boiKMtBb .blSyspot.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।